.

গ্রামে বসে অনলাইনে ইনকাম করার বাস্তব উপায়


গ্রামে বসে অনলাইনে ইনকাম করার বাস্তব উপায় সম্পর্কে শুনে কি আপনি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। কারণ আপনি এখন গ্রামে বসে অনলাইনে ইনকাম করার বিভিন্ন উপায় সম্পর্কে এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন।

গ্রামে-বসে-অনলাইনে-ইনকাম-করার-বাস্তব-উপায়

বর্তমানে আর্থিক সংকট মেটানোর জন্য ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই গ্রাম কিংবা শহরে সবখানেই চেষ্টা করছে। তাই আপনি শহর কিংবা গ্রামে যেখানেই বসবাস করুন না কেন বিশেষ করে আপনি যদি এখন গ্রামে থাকেন তাহলে গ্রাম থেকে অনলাইনে ইনকাম করা অনেক উপায় রয়েছে।

পেজ সূচিপত্রঃগ্রামে বসে অনলাইনে ইনকাম করার বাস্তব উপায়

গ্রামে বসে অনলাইনে ইনকাম করার বাস্তব উপায়

বর্তমান যুগে এসে শহরের পাশাপাশি গ্রামের লোকেরা ও গ্রামে বসে এখন স্মার্টফোনও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে ইনকাম করতে সক্ষম হচ্ছে। অনেকে মনে করে যে গ্রামে থাকলে আই ইনকামের সুযোগ সুবিধা অনেক কম। কিন্তু এ ধারণা একেবারেই ভুল। কারণ বাস্তবে সঠিক ধারণা ও দক্ষতা থাকলে গ্রামে থেকে অনলাইন ইনকাম বা ছোট ছোট ব্যবসার মাধ্যমে বিভিন্ন ধরনের আয়ের পথ তৈরি হয়।
গ্রামে-বসে-অনলাইনে-ইনকাম-করার-বাস্তব-উপায়

বিশেষ করে যারা একটু লেখাপড়া জানে তারা যদি ফ্রিল্যান্সিং শিখে তাহলে তারা ঘরে বসেই স্মার্ট ফোন বা ল্যাপটপ ব্যবহার করে ইনকাম করতে পারবে। তাছাড়া অনলাইনে কৃষিকাজ, YouTube মার্কেটিং , ফেসবুক মার্কেটিং , মেয়েরা হস্তশিল্পের কাজ করে এখন ঘরে বসে নিয়মিত আয় করছেন। তাই একটু যদি সঠিক পরিকল্পনা , পরিশ্রম আর ধৈর্য থাকলে গ্রামে থেকেই নিজের জন্য একটি ভালো ওষুধ তৈরি করা সম্ভব।

গ্রামে বসে অনলাইন ইনকাম করা সম্ভাবনা কতটুকু?

গ্রামে বসে অনলাইন ইনকাম করার সম্ভাবনা এখন ঠিক শহরের মতোই রয়েছে। তাই ভয় পাবার কিছুই নেই। যদি আপনার সঠিক দক্ষতা ও পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি গ্রামে বসেই অনলাইন ব্যবহার করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই জানতে হবে গ্রামে বসে অনলাইনে কিভাবে ইনকাম করা যায়। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আলোচনা করব।
গ্রামে বসে অনলাইন ইনকাম করা সম্ভাবনা বেশিরভাগ নির্ভর করে থাকে কয়েকটি বিষয়ের উপর। তাহলে চলুন জেনে নেই সেই বিষয়গুলো কি কিঃ
  • যদি আপনার ভালো ইন্টারনেট ও ভালো একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি ঘরে বসেই অনলাইনে ইনকাম করতে পারবেন।
  • গ্রাম বসে অনলাইন ইনকাম করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে একজন দক্ষ কারিগর হতে হবে। কারণ অনলাইনে আয় করতে হলে কিছু দক্ষতার দরকার। যেমনঃ ভিডিও এডিটিং , গ্রাফিক ডিজাইন , ডিজিটাল মার্কেটিং , কন্টেন্ট রাইটিং যদি আপনার এইসব দক্ষতা থাকে তাহলে আপনি শহর কিংবা গ্রামে যেখানেই থাকেন সেটা বড় কথা নয় আপনি ইনকাম করতে পারবেন।
  • অনলাইনে ইনকাম করার একটি বিষয় হচ্ছে ধৈর্য ও সময় দরকার। অনেকেই মনে করেন অনলাইনে কাজ শুরু করলে দ্রুত টাকা আসবে। কিন্তু বাস্তবে শুরুতে অনেক সময় লাগে । তাই আপনাকে এ বিষয়ে অবশ্যই ধৈর্য ধরে কাজ শিখতে এবং নিয়মিত চেষ্টা করতে হবে।

লেখালেখি করে ইনকাম করার বাস্তব উপায়

বর্তমান যুগে এসে গ্রামে বসেই অনলাইনে লেখালেখি করে খুব সহজে ইনকাম করতে পারবেন। শুধুমাত্র আপনার প্রয়োজন একটি ভালো মানের স্মার্টফোন বা একটি ল্যাপটপ সেইসাথে আপনার ভালো মানের নেটওয়ার্কের প্রয়োজন। যদি আপনার এই সব থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই বাংলা কিংবা ইংলিশ কনটেন্ট রাইটিং দেখে গ্রামে বসে ইনকাম করতে ইনকাম করতে পারবেন।

নিচে গ্রামে বসে লেখালেখি করে ইনকাম করার কিছু বাস্তব উপায় তুলে ধরা হলোঃ
ব্লগ লিখে ইনকাম করতে পারবেন
  • ফ্রিল্যান্সিং কন্টেন রাইটিং করে ইনকাম করা যায়। অনেক বিদেশি স্থানীয় কোম্পানি যারা তাদের ওয়েবসাইটে বাংলা লেখা লেখার জন্য writer নিয়ে থাকে। আপনার দক্ষতা থাকলে অবশ্যই আপনি সেখানে কাজ করতে পারবেন।
  • ঘোস্ট রাইটিং করে ইনকাম করা যায়। ঘোস্ট রাইটিং হচ্ছে যখন কেউ নিজে নিজে লিখতে পারে না তখন সে অন্য কাউকে দিয়ে নিজের ওয়েবসাইটে লিখিয়ে নিজে ইনকাম করে সেটাই হচ্ছে ঘোস্ট রাইটিং।
  • ফেসবুক পেজে আপনি গল্প কবিতা বা তথ্যভিত্তিক পোস্ট লিখে ইনকাম করতে পারবেন ।
  • আপনার নিজের লেখা গল্প উপন্যাস বা শিক্ষামূলক বই লিখে সেটা অনলাইনে ই-বুক করে বিক্রি করতে পারবেন।
  • অনেকে অনলাইন নিউজ পোর্টাল বা নতুন ব্লগ লেখক খুজে। সেখানে নিয়মিত আর্টিকেল লিখে আয় করা সম্ভব।
  • এসইও আর্টিকেল লিখে খুব সহজে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। এই ধরনের আর্টিকেল লেখার দক্ষতা থাকলে নিয়মিত কাজ পাওয়া যায়। বিশেষ করে বড় বড় কোম্পানি খোলা তাদের ওয়েবসাইটে এসইও আর্টিকেল রাইটারদের খোঁজ করে থাকে।

ভিডিও এডিটিং করে ইনকাম করার সেরা উপায়

গ্রামে বসে অনলাইনে ইনকাম করার বাস্তব উপায় হচ্ছে ভিডিও এডিটিং করে ইনকাম করা। যার একটু ভালো মানের ভিডিও করতে পারেন বা ছবি কিংবা ফটোগ্রাফি করতে পারেন তারা চাইলে খুব সহজেই ভিডিও এডিটিং করে অনলাইনে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।

গ্রামের সবুজ গাছপালা আশেপাশের বন জঙ্গল কিংবা নদী নালার , বিভিন্ন জায়গায় পাখির ছবি  ভিডিও তুলে যদি আপনি ভালো করে ভিডিও এডিটিং করতে পারবেন এবং সেগুলো আপনার ফেসবুক , ইউটিউব ও Instagram এ প্রতিদিন আপলোড করতে পারেন তাহলে দেখবেন সেখান থেকে প্রতিমাসেই আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন না। তাই বলা যায় যে গ্রামে বসেই আপনি ভিডিও এডিটিং এর কাজ করে ইনকাম করতে পারবেন ।

তাছাড়া আপনি চাইলে একটি কম্পিউটারের দোকান দিয়ে আপনি সেখানে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং এর কাজ করতে পারেন। সেখান থেকে আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। অনেকে আছে যারা স্কুল কলেজ বিভিন্ন কাজের জন্য ছবি তুলে। এসব কাজের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

গ্রামে বসে অনলাইনে খাবার সার্ভিস করে ইনকাম

গ্রামে বসে অনলাইনের মাধ্যমে খাবার সার্ভিস করে আপনি এখন ইনকাম করতে পারবেন। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। কারণ বর্তমান যুগে অনেকে আছে যারা অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার করে থাকে। তাই আপনি যদি একজন ভালো রাধুনী হয়ে থাকেন তাহলে অনলাইনে খাবার সার্ভিস করে অনেক টাকা ইনকাম করতে পারবেন।

এর জন্য আপনাকে একটি পেজ খুলতে হবে। সেই পেজে আপনাকে আপনার খাবারের ভিডিও কিংবা ছবি প্রতিদিন আপলোড করতে হবে। আশেপাশের বন্ধু-বান্ধব আর আত্মীয় স্বজনদের আপনার রান্নার পেজ সম্পর্কে জানিয়ে দিতে হবে। আর আপনার পেজে প্রতিদিন যদি আপনি আপনার খাবার সম্পর্কে আপডেট দেন ছবি কিংবা ভিডিও দেন তাহলে ধীরে ধীরে আপনার ভিউ বাড়বে।

একসময় দেখা যাবে যে যখন আপনি সবার কাছে পরিচিত হয়ে গেছেন তখন বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে খাবারের অর্ডার আসবে। তাই আপনাকে অবশ্যই এই বিষয়ে দক্ষতা ও ধৈর্য সহকারে কাজ করতে হবে। এটা মনে রাখতে হবে যে কোন কাজেই সহজ নয়। প্রথমে হয়তো আপনাকে একটু সময় ব্যয় করতে হবে কিন্তু পরবর্তীতে আপনি অবশ্যই সফলতা পাবেন ।

হস্তশিল্পের কাজ করে অনলাইনে ইনকাম করার উপায়

গ্রামে বসে হস্তশিল্পের কাজ করে অনলাইনে ইনকাম করা এখন আগের থেকে অনেক সহজ হয়ে উঠেছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে স্মার্টফোন ও ইন্টারনেটের জন্য। যদি আপনার হাতের কাজ ভালো হয় তাহলে ঘরে বসে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন। 
এর জন্য আপনাকে অবশ্যই একটি অনলাইন পেজ খুলতে হবে আর সেখানে আপনার কাজের ভিডিও ছবি আপলোড করতে হবে প্রতিনিয়ত। অনেক মানুষ এখন অনলাইনে হাতে তৈরি জিনিস কিনতে পছন্দ করে। তাই আপনি যদি সেই পণ্যের দাম অপরনের ছবি দিয়ে পোস্ট করতে থাকেন তাহলে দেখেন দেখবেন এক সময় ফেসবুকে মাধ্যমে অর্ডার নিয়ে সহজে পণ্য বিক্রি করতে পারবেন।

তাছাড়া বাংলাদেশে অনেক ধরনের অনলাইন প্লাটফর্ম আছে যেগুলোতে আপনি আপনার হস্তশিল্পের পণ্য বিক্রি করতে পারবেন না যেমন ধরেন দারাজ অ্যাপ, এমাজন বা অন্যান্য ই-কমার্স সাইডে দোকান খুলে আপনার পণ্য বিক্রি করতে পারবেন। আপনার পণ্যগুলো হতে হবে হাতে বানানো যেমনঃ হাতের তৈরি চুড়ি, গলার মালা, কানের দুল ও হাতের আংটি তাছাড়া বিভিন্ন ধরনের নকশি কাঁথা ইত্যাদি।

মোবাইল দিয়ে  ফ্রিল্যান্সিং করে অনলাইনে আয় করার উপায়

গ্রামে বসে অনলাইন ইনকাম করার আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে মোবাইলে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা। বর্তমান যুগে এসে সবাই এখন ফ্রিল্যান্সিং এর দিকে বেশি কাজ করার ইচ্ছা পোষণ করছে। কারণ এখানে এখন বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। তাই অনেকেই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে অনলাইনে আয় করার চেষ্টা করছে।

মোবাইলে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই কোন কোচিং সেন্টার থেকে ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে হবে। এই কাজ আপনাকে অবশ্যই দক্ষতার সাথে শিখতে হবে না হলে আপনি কোন অনলাইন প্লাটফর্ম থেকে বাইয়ার কিংবা ক্রেতা বা কাস্টমার পাবেন না। তাই আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের যে কাজে সে রকম শিখেন না কেন সেটা কি খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে।

ফ্রিল্যান্সিং কাজের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে তার মধ্যে আপনি যদি গ্রাফিক ডিজাইন , ওয়েব ডেভেলপমেন্ট , ডিজিটাল মার্কেটিং , কন্টেন্ট রাইটিং ,SEO, ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি অবশ্যই অনলাইন থেকে ইনকাম করতে সক্ষম হবেন। বর্তমান যুগে ফ্রিল্যান্সিং নিয়ে এইসবের চাহিদা অনেক বেশি । সেই সাথে আপনাকে Fiber এবং Upwork একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যেখানে আপনি আপনার কাজের দক্ষতা প্রকাশ করে বিভিন্ন ধরনের কাজের ওটা নিয়ে থাকবেন।

গ্রামে বসে মেয়েরা কিভাবে অনলাইনে ইনকাম করবে?

গ্রামে বসে মেয়েরা খুব সহজেই অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারে। যেমনঃ কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইত্যাদি কাজ এখন অনেক চাহিদাসম্পন্ন। এই কাজগুলো করার জন্য শুধু একটি মোবাইল বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই শুরু করা যায়। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করে ধীরে ধীরে কাজ পাওয়া সম্ভব।

শুরুতে ছোট ছোট কাজ নিয়ে অভিজ্ঞতা অর্জন করা গুরুত্বপূর্ণ। সময়ের সাথে দক্ষতা বাড়লে বড় প্রজেক্ট পাওয়া যায় এবং আয়ও বাড়ে। গ্রামে বসে মেয়েরা নিজের সময় অনুযায়ী কাজ করতে পারে, ফলে সংসারের কাজের পাশাপাশি অনলাইন আয়ের সুযোগ তৈরি হয়।

আরো পড়ুনঃ মেয়েদের পার্টটাইম ইনকাম করার উপায়

গ্রামের মেয়েরা ঘরে বসে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে অনলাইনে বিক্রি করতে পারে। যেমনঃ হস্তশিল্প, হাতে বানানো গয়না, নকশিকাঁথা, পিঠা, আচার বা ঘরোয়া খাবার। এসব পণ্যের ছবি তুলে ফেসবুক পেজ বা অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করলে ক্রেতারা সহজেই অর্ডার দিতে পারে।

এভাবে ধীরে ধীরে নিজের একটি ছোট অনলাইন ব্যবসা তৈরি করা সম্ভব। ভালো মানের পণ্য এবং সঠিকভাবে গ্রাহকের সাথে যোগাযোগ করলে ক্রেতা বাড়তে থাকে। এতে গ্রামে বসেই মেয়েরা স্বাবলম্বী হতে পারে এবং পরিবারে আর্থিকভাবে সাহায্য করতে পারে।

নিজের তৈরি পণ্য বিক্রি করে অনলাইনে

নিজের তৈরি পণ্য অনলাইনে বিক্রি করা এখন গ্রামের মেয়েদের জন্য একটি ভালো আয়ের সুযোগ। অনেক মেয়েই ঘরে বসে নকশিকাঁথা, হস্তশিল্প, হাতে বানানো গয়না, পিঠা, আচার বা বিভিন্ন ঘরোয়া খাবার তৈরি করতে পারে। এসব পণ্যের সুন্দর ছবি তুলে ফেসবুক পেজ বা অনলাইন প্ল্যাটফর্মে পোস্ট করলে খুব সহজেই ক্রেতা পাওয়া যায়। এতে ঘরের কাজের পাশাপাশি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করা সম্ভব।

নিজের-তৈরি-পণ্য-বিক্রি-করে-অনলাইনে

ধীরে ধীরে নিয়মিতভাবে পণ্য তৈরি করে অনলাইনে প্রচার করলে একটি ছোট ব্যবসা গড়ে তোলা যায়। ভালো মানের পণ্য, সঠিক দাম এবং ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করলে ক্রেতা সংখ্যা বাড়তে থাকে। এভাবে গ্রামের মেয়েরা নিজের তৈরি পণ্য বিক্রি করে অনলাইনে স্বাবলম্বী হতে পারে এবং পরিবারে আর্থিকভাবে সাহায্য করতে পারে।

গ্রামে বসে অনলাইনে কিভাবে কৃষি কাজ করে ইনকাম করবেন

গ্রামে বসে অনলাইনে ইনকাম করার বাস্তব উপায় এরমধ্যে অনলাইনে কিসের কাজ করে ইনকাম করা আরেকটি ভালো মাধ্যম। কারণ গ্রামে বসে অনলাইনের মাধ্যমে কিসে কাজ করে এখন অনেকেই ইনকাম করছে। প্রযুক্তির কারণে বিক্রেতারা এখন কৃষি পণ্যগুলো নিয়ে বাজারে বিক্রি না করে তারা অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে বিক্রি করছে। ইন্টারনেটের যুগে এসে গ্রামে বসে অনলাইনে মাধ্যমে কৃষি কাজ করে ইনকাম করা এখন আরো সহজ হয়ে উঠেছে।

এর জন্য আপনাকে প্রথমত উৎপাদিতে কৃষি পণ্যগুলো অনলাইনে বিক্রি করার জন্য আপনাকে এর ভিডিও অথবা ছবি তুলি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমনঃ Facebook পেজ , ইউটিউবে ভিডিও করে তাছাড়া বিভিন্ন রিলস তৈরি করে আপনি ছাড়তে পারেন। এতে করে আপনার ভিডিও যখন সবাই এক এক করে দেখতে পারবে তখন গ্রাম থেকে শুরু করে শহরের মানুষ  কিনতে আগ্রহী থাকবে।

দ্বিতীয়ত, আপনাকে কৃষি সম্পর্কিত বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে হবে। এগুলা ভালোভাবে বিভিন্ন পেজের মাধ্যমে আপনাকে ছড়িয়ে দিতে হবে। আপনি যদি চাষাবাদ এর বিভিন্ন অভিজ্ঞতা , কৃষি পদ্ধতি , বাগান করার টিপস সহ  ভিডিও বা লেখার মাধ্যমে শেয়ার করেন তাহলে ধীরে ধীরে অনলাইনে আপনার অডিয়েন্স বাড়তে থাকবে। এক সময় আপনার কনটেন্ট থেকে বিজ্ঞাপন কিংবা পণ্য প্রচারের মাধ্যমে আয়ের সুযোগ তৈরি হবে।

উপসংহারঃগ্রামে বসে অনলাইনে ইনকাম করার বাস্তব উপায়

গ্রামে বসে অনলাইনে ইনকাম করার বাস্তব উপায় সম্পর্কে আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আপনি গ্রামে বসবাস করে থাকেন তাহলে উপরের পদ্ধতিগুলো কাজে লাগিয়ে আপনি গ্রামে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url