.

শবে কদরের আমল ২০২৬ কিভাবে করবেন

শবে কদরের আমল ২০২৬ কিভাবে করবেন এই সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয়। কারন এই রাতেই আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে।  তাই এই মহিমাম্বিত রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত।  এই আর্টিকেলের মাধ্যমে শবে কদরের আমল ২০২৬ কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। 

                                                                    ২৭-রমজানের-আমল-২০২৬-কিভাবে-করবেন

  কারণ শবে কদরের রাত একটি বরকতময় ও ফজিলতপূর্ণ রাত। আল্লাহ তায়ালা এ রাত টিকে সবার জন্য এক নেয়ামত হিসেবে পাঠিয়েছেন। শবে কদরে আমল ২০২৬ কিভাবে করবেন সম্পর্কে যদি আপনারা ভালোভাবে জানতে ও শুনতে চান তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। তবেই  আপনি শবে কদরের আমল ২০২৬ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। কি ধরনের আমল করবেন ও কি কি দোয়া করবেন সমস্ত কিছু ব্যাখ্যা করা হবে।

পেজ সূচিপত্রঃ শবে কদরের আমল ২০২৬ কিভাবে করবেন

শবে কদরের আমল ২০২৬ কিভাবে করবেন

শবে কদরের রাতকে সাধারণত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত ধরা হয়। অনেকেই মনে করে এই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও দোয়া কালাম পড়ে ভাগ্য নির্ধারণ করা হয়। তাই এই বরকতময় রাতে অনেকেই আল্লাহ তাআলার কাছে নফল নামাজ পড়ে ও সারারাত জেগে ইবাদত বন্দেগী করে থাকেন। তাছাড়া দোয়া ও ক্ষমা প্রার্থনা করে ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের সমস্ত গুনাহ মাফের প্রার্থনা করে ও তার ভাগ্য বদলানোর চেষ্টা করে থাকেন।

আল্লাহতায়ালা রমজান মাসকে মুসলমানদের জন্য একটি বরকতময় মাস হিসেবে পাঠিয়েছেন। বিশেষ করে রমজানের শেষ দশকের মানে বিজর রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ। অনেকে মনে করে যে শেষ দশকের বিজোড় রাত গুলোর যেকোনো একটি রাত বিশেষ করে ২৭ রমজানকে লাইলাতুল কদর বলা হয়। এই মাস হচ্ছে হাজার মাসের থেকে উত্তম। তাইতো মুসলিমরা এ রাতে বেশি বেশি নামাজ ও দোয়া পড়ে থাকেন। 
তবে মহানবী সা: বলেছেন, “রমজানের শেষ দশ দিনে তোমরা কদরের রাত তালাশ কর।” (বুখারী : ২০২০; মুসলিম : ১১৬৯ ) 
আর এটি রমজানের বেজোড় রাতে হওয়ার সম্বেভাবনা বেশি। ”তোমরা রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাতগুলোতে কদরের রাত খোঁজ করো।” (বুখারী :২০১৭) 
এছাড়া তিনি আরো বলেন, ”যে ব্যাক্তি লাইলাতুল কদর ( কদরের রাত) অন্বেষণ করতে চায়, সে যেন রমজানের শেষ সাত রাতের মধ্য অন্বেষণ করে।” (বুখারী:২০১৫; মুসলিম: ১১৬৫)         

২৭-রমজানের-আমল-২০২৬-কিভাবে-করবেন

এছাড়া এই রাতে বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষ করে লাইলাতুল কদরের দোয়া “আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি” পড়া খুবই উত্তম। নিজের জন্য, পরিবার-পরিজনের জন্য এবং পুরো উম্মাহর জন্য দোয়া করা উচিত। পাশাপাশি গরিব-দুঃখীদের সাহায্য করা, দান-সদকা করা এবং পরিবারকে ইবাদতের জন্য উৎসাহ দেওয়াও এই রাতের গুরুত্বপূর্ণ আমল। এভাবে ইবাদতের মাধ্যমে শবে কদরের রাত কাটালে একজন মুসলিম আল্লাহর রহমত, বরকত ও নাজাত লাভ করতে পারেন। 

শবে কদরের আমলের গুরুত্ব ও ফজিলত কি কি

শবে কদরের রাতকে অনেকেই লাইলাতুল কদর মনে করেন। আর লাইলাতুল কদরের রাত হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। তাই এই রাতের আমলের গুরুত্ব অনেক ও এর ফজিলত অনেক রয়েছে। তাই তো পুরো রমজানের থেকে এই রাতে সব থেকে বেশি আমল করা হয়ে থাকে। কারণ এই রাত হচ্ছে একটি ভাগ্য রজনীর রাত। এই রাতের মাধ্যমে আল্লাহ তা'আলার কাছে নফল নামাজ পড়ে ক্ষমা প্রার্থনার মাধ্যমে সকলের পূর্বের গুনাহসমূহ মাফ করে থাকেন।
শবে কদরের আরেকটি বড় গুরুত্ব হল এই রাতে আল্লাহর নির্দেশে ফেরেশতারা শান্তি ও কল্যাণ নিয়ে অবতরণ করেন। যারা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তায়ালা এই রাতে তাদের ক্ষমা করে জীবনের একটি বড় সুযোগ দেন।। তাছাড়া এই রাতে দূরুদ পড়া , কুরআন তেলাওয়াত করা , ইস্তেগফার করা ও আল্লাহর কাছে নিজের সব চাওয়া পাওয়া তুলে ধরা অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করা হয় । এই রাতে আল্লাহর ইবাদত মানুষের জীবনে আল্লাহর নৈকট্য লাভের একটি বড় সুযোগ এনে দেয় ।

শবে কদরে দান সদকা করার উপকার

শবে কদরের আমল ২০২৬ কিভাবে করবেন এটা আপনাকে অবশ্যই জানতে হবে। না হলে আপনি ঠিকমতো আমল করতে পারবেন না ও আল্লাহ তাআলার নৈকট লাভ করতে পারবেন না । শবে কদরে দান সদকা করার অনেক গুরুত্বপূর্ণ ফজিলত আছে। এই রাতে যদি আপনি বেশি বেশি দান সদকা করতে চান তাহলে এর পরিবর্তে আল্লাহ তায়ালা আপনার উপর রিজিকের বরকত নাজিল করবে।

 সেই সাথে আপনাকে আপনার ছোট ছোট গুনাহ থেকে মাফ করবেন।দান সদকা করার আরেকটি বড় উপকার হচ্ছে আল্লাহ তায়ালার কাছ থেকে আপনার পূর্বের সমস্ত গুনহা থেকে মুক্তি চাওয়া। তাছাড়া আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার উপর রিজিক বৃদ্ধি করবে । দান সদকা করলে মানুষের মনে দয়া ও ভালবাসার জন্ম হয় যা আল্লাহ তাআলা দেখলে অনেক খুশি হয়। এমনকি আপনার ছোট ছোট দান সদকার মাধ্যমে আপনার অনেক বড় বড় বিপদ কেটে যেতে পারে।

পবিত্র কুরআন তেলাওয়াত করার গুরুত্ব

রমজান মাস হচ্ছে পবিত্র মাস ও বরকতের মাস। এই মাসে আপনি যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারবেন আল্লাহ তা'আলা তত বেশি খুশি হয়ে আপনার উপর বরকত নাযিল করবে। কিন্তু বিশেষ করে আপনি যদি শবে কদরের রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে থাকেন তাহলে এর গুরুত্ব আরো অনেক বেশি। কারণ এই রাত হচ্ছে একটি ভাগ্য রজনী রাত। এই রাতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে আল্লাহতালার কাছ থেকে বদলে নিতে পারেন ।

এই মাসেই আল্লাহ তায়ালা কুরআন নাযিল করেছেন। তাই রমজান মাসে যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে তার ওপর বরকত নাজিল করে। তাই শবে কদরের রাতে কুরআন তিলাওয়াত করা বিশেষ সওয়াবের কাজ। তবে আপনাকে অবশ্যই কুরআন তেলাওয়াতের সময় এর বাংলা অর্থ ও ব্যাখ্যাসহ করতে হবে। এতে করে আপনি কুরআনের মর্মার্থ বুঝতে পারবেন। এই রাতে কুরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা তার গুনাহ মাফ করে আল্লাহর নৈকট্য লাভ করে।

এ রাতে আল্লাহ তায়ালাকে কিভাবে খুশি করানো যায়

আল্লাহতালা তখনই একজন বান্দার উপর বেশি খুশি হয় যখন সে আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করে এবং সেই সাথে ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই। তাই আপনি যদি শবে কদরের রাতে আল্লাহ তায়ালাকে খুশি করতে চান তাহলে এই রাতে আপনাকে আল্লাহর কাছে আপনার গুনাহর বর্ণনা করতে হবে এবং এই গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলতে হবে। এছাড়া কান্নাজড়িত কন্ঠে বলতে হবে, হে আল্লাহ, আমি তো অনেক পাপ করেছি, আপনি তো দয়ালু, আপনি আমাকে আমার পাপ থেকে মুক্ত করুন।

আপনাকে আপনার পাপের স্বীকারোক্তি প্রকাশ করতে হবে আল্লাহ তাআলার কাছে এবং বলতে হবে আল্লাহ আমি যে পাপ করেছি তুমি তা থেকে আমাকে মুক্ত করো এবং আমি যাতে ভবিষ্যতে এই পাপ কাজে লিপ্ত না হয় সেজন্য আমার উপর দয়া করো। এছাড়া আল্লাহ তখনও খুশি হন যখন মানুষ অন্যদের উপকার করে, গরিব-দুঃখীদের সাহায্য করে এবং সত্য ও ন্যায়ের পথে চলে। 

ইস্তেকফার ও দোয়া করার সঠিক সময়

শবে কদর হলো লাইলাতুল কদরের একটি রাত। এ রাতে ইসলাম শরীয়া অনুযায়ী আপনি যত পরিমাণ নফল নামাজ আদায় করতে পারবেন ঠিক তত পরিমাণ নেকি পেতে পারবেন। এই রাতে বিভিন্ন দোয়া জিকির ও নফল নামাজের মাধ্যমে আল্লাহতালার কাছে বান্দা তার চাওয়া পাওয়া করে থাকে। তবে বিশেষ বিশেষ কিছু সময় আছে যখন বান্দা তার আল্লাহর কাছে গেলে কখনোই ফিরিয়ে দেয় না। 

আপনি যদি বিশেষ করে মধ্যরাত্রি মানে রাত দুইটার পরে আল্লাহ তাআলার কাছে নফল ইবাদত করে দুরুদ শরীফ পড়ে ও কুরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দুই হাত পেতে ভিক্ষা চান তাহলে আল্লাহ কখনোই আপনাকে ফিরিয়ে দেবে না। আল্লাহ তাআলা বলেন যদি কোন বান্দা মধ্যরাত্রিতে দুই রাকাত নফল নামাজ পড়ে হাত তুলে কেবলামুখী হয়ে আমার কাছে ভিক্ষা চাইলে আমি তাকে কখনোই ফিরিয়ে দেই না।

তাছাড়া আপনি যদি সেহেরির সময় আল্লাহ তায়ালার কাছে ইস্তেগফার ও দোয়া করেন তাহলে আল্লাহ এই সময়ও আপনার দয়া কবুল করে নিবে। এমনকি ফরজ নামাজের পরেও আল্লাহ তায়ালা বান্দার দোয়া বেশি কবুল করে থাকে। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই রাতের মধ্যে লাইলাতুল কদরের জন্য ইবাদত করবে, আল্লাহর রহমত ও গুনাহ মাফের আশ্বাস রয়েছে। সাতাশে রমজান এর সূর্যাস্তের পরেও আল্লাহ তায়ালা বান্দার দোয়া অনেক বেশি কবুল করে থাকেন।

শবে কদরের বিশেষ দোয়া কি কি

আল্লাহ তাআলা শবে কদরকে শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন। তাই এই মাসে যত বেশি দোয়া করবেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হয়ে আপনার উপরে রহমত বর্ষিত করবে। রমজান মাসের ২৭ তম রমজান কে অনেকেই লাইলাতুল কদর অর্থাৎ ভাগ্য রজনীর রাত হিসেবে ধরেন। এই রাতের কিছু বিশেষ আমল আছে যেগুলো করলে আল্লাহ তায়ালার রহমত এর সুযোগ পাওয়া যায়।
নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ দেওয়া হলো। অনেকেই এসব দোয়া পবিত্র রাতে বেশি বেশি পড়ে থাকেন।

১. ক্ষমা প্রার্থনার দোয়া

আরবিঃ اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি।
অর্থঃ
হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন।

২. তওবা ও ক্ষমা চাওয়ার দোয়া
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।অর্থ:
হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু।

৩. দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার।

অর্থ:
হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।

৪. ইস্তিগফারের দোয়া
أستغفرُ اللهَ العظيمَ الذي لا إلهَ إلا هو الحيُّ القيومُ وأتوبُ إليه
আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।অর্থ:
আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি তাঁর কাছেই তওবা করি।

লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া

এই দোয়াটি Muhammad (সা.) Aisha (রা.) কে শিখিয়েছিলেন।

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

Allahumma innaka ‘afuwwun tuhibbul ‘afwa fa‘fu ‘anni.

অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। তাই আমাকে ক্ষমা করে দিন।

শবে কদরে একা  নাকি একসাথে ইবাদত  করা বেশি ভালো

শবে কদরের রাতকে অনেকেই লাইলাতুল কদর হিসেবে ধরেন। এটি একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত। এই রাতে একা কিংবা একসাথে ইবাদত করা দুটোই ভালো কিন্তু এর উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনি একা অথবা সবাই মিলে একসাথে মসজিদে রাত জেগে ইবাদত করতে পারেন।
২৭শে-রমজান-একা- নাকি-একসাথেইবাদত- করা -বেশি-ভালো

যদি আপনি একা একা ইবাদত করতে পারেন তাহলে আপনার মনোযোগ ও একাগ্রতা অনেক বেশি থাকবে। মানুষ তার নিজের ভুলগুলো আল্লাহর কাছে ভালোভাবে স্বীকারোক্তি করতে পারবে , কেঁদে কেঁদে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করতে পারবে। অনেকেই মনে করেন যে যদি একা একা এবাদত করা যায় তাহলে বান্দা মন খুলে কান্নাকাটি করে আল্লাহতালার কাছে দুই হাত পেতে ভিক্ষা চেয়ে নিতে পারেন।

আবার আপনি চাইলেও মসজিদে জামাতের সাথে ইবাদত করতে পারবেন। এটি একটি সওয়াবের কাজ। কারণ জামাতের সাথে নামাজ আদায় করলে কিংবা আল্লাহ তায়ালার জিকির করলে অনেক নেকি পাওয়া যায় সেইসাথে ইবাদত করারও উৎসাহ বাড়ে। তাই আপনি চাইলে বাড়িতে থেকেও একা এবাদত করতে পারেন কিংবা মসজিদে সবার সাথে মিলে ইবাদত করতে পারেন। তবে আপনার উদ্দেশ্য হবে আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করা।

শবে কদরে করণীয় ও বর্জনীয়

শবে কদরে করণীয়ঃ
শবে কদরের রাতে একজন বান্দার করনীয় হচ্ছে সে সুন্দর করে পবিত্র হয়ে ওযু করে আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জনের জন্য কুরআন তেলাওয়াত করবে , নফল নামাজ আদায় করবে , আল্লাহ তা'আলা দরবারে দুই হাত পেতে ক্ষমা প্রার্থনা করবে,পূর্বের সকল পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে। 
শবে কদরের রাতে যে পাঁচটি কাজ করলে অনেক সওয়াব পাওয়া যাবে তা হলো-
১. আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি।  এই দোয়টি বেশি বেশি পড়তে হবে।
২. রমজানের শেষ দশকে সারারাত জেগে ইবাদত বন্দেগী করতে হবে।
৩.  রমজানের শেষ দশকে ইতেকাফ করলে শবে কদর মিস যাবে না।
৪. নিয়মিত কোরআন তেলাওয়াত  অর্থক রা।
৫. কিয়ামুল্লা করা, অর্থাৎ লম্ব সময় ধরে রুকু সিজদা করা।

বর্জনীয়ঃ
শবে কদরের রাত যেহেতু একটি লাইলাতুল কদরের রাত তাই আপনাদের উচিত হবে এ রাতে গল্পগুজব না করে আল্লাহ তায়ালা সন্তুষ্ট অর্জন করা।

উপসংহারঃ শবে কদরের আমল ২০২৬ কিভাবে করবেন

শবে কদরের আমল ২০২৬ কিভাবে করবেন এ সম্পর্কে আর্টিকেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হয়েছে। তাই বলব যে যদি আপনি আর্টিকেলটি ভালোমতো পড়তে পারেন তাহলে শবে কদরের  আমল সম্পর্কে জানতে পারবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url