সামাজিক যোগাযোগ মাধ্যমের ৮টি সুবিধা ও অসুবিধা

সামাজিক যোগাযোগ মাধ্যমের ৮টি সুবিধা ও অসুবিধা  জানা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে যেমন সুবিধা পাওয়া যায় ঠিক তেমনি এর অসুবিধাও হয়েছে। যেগুলো মানুষের জীবনে ক্ষতি বয়ে নিয়ে আসে।

সামাজিক-যোগাযোগ-মাধ্যমের-৮টি-সুবিধা-ও-অসুবিধা

বর্তমান যুগে সামাজিক যোগাযোগের মাধ্যম মানুষের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। যোগাযোগের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষ এখন খুব সহজে একে অপরের সাথে যুক্ত হতে পারছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের ৮টি সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো পড়ুনঃ অতিরিক্ত গরম থেকে বাঁচার উপায়

পেজ সূচিপত্রঃসামাজিক যোগাযোগ মাধ্যমের ৮টি সুবিধা ও অসুবিধা 

  • সামাজিক যোগাযোগ মাধ্যমের ৮টি সুবিধা ও অসুবিধা 
  • সামাজিক যোগাযোগ এর মাধ্যম  কি ও এর গুরুত্ব?
  • সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রধান প্রধান সুবিধা সমূহ কি?
  • তথ্য আদান-প্রদান সহজ করতে সামাজিক যোগাযোগের অবদান
  • ব্যবসা-বাণিজ্যে সামাজিক যোগাযোগের সুবিধা সমূহ
  • শিক্ষা ক্ষেত্রে সামাজিক যোগাযোগের গুরুত্ব
  • সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা
  • বর্তমানে সামাজিক যোগাযোগের প্রধান  অসুবিধা সমূহ
  • বর্তমানে সামাজিক যোগাযোগ শিশু-কিশোর উপর কিভাবে প্রভাব ফেলে
  • সামাজিক যোগাযোগের মাধ্যম মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক নাকি নেতিবাচক প্রভাব ফেলে
  • উপসংহারঃসামাজিক যোগাযোগ মাধ্যমের ৮টি সুবিধা ও অসুবিধা 

সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধা ও অসুবিধা  

আজকে আপনাদের জানাবো সামাজিক যোগাযোগ মাধ্যমের ৮টি সুবিধা ও অসুবিধা।বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবিধা ও অসুবিধা উভয়ই বিদ্যমান রয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম বর্তমান যুগে মানুষের জীবন একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিশেষ করে ফেসবুক , হোয়াটসঅ্যাপ , ইনস্টাগ্রাম এর মত প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ খুব সহজেই বিষের যে কোন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারছে। তথ্য আদান-প্রদান থেকে শুরু করে , শিক্ষা , ব্যবসা ও বিনোদনের ক্ষেত্রে এর গুরুত্ব বাড়ছে।

সামাজিক যোগাযোগের মাধ্যমের অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মানুষের যোগাযোগ ব্যবস্থা কে দ্রুত ও সহজ করেছে,দূরের মানুষকেও কাছে এনে দিয়েছে। এছাড়া শিক্ষামূলক তথ্য , দেশ-বিদেশের খবর , নতুন নতুন দক্ষতা শেখার সুযোগ তৈরি করে দিয়েছে । এমনকি বিনোদনের জন্য বিভিন্ন ভিডিও , ছবি ও কনটেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যায় । যা আমাদের নিত্যদিনের আনন্দকে আরো বাড়িয়ে তুলে।

সামাজিক-যোগাযোগ-মাধ্যমের-৮টি-সুবিধা-ও-অসুবিধা

তবে এর কিছু অসুবিধাও রয়েছে। অতিরিক্ত ব্যবহার মানুষের সময় নষ্ট করে এবং আসক্তি তৈরি করতে পারে। অনেক সময় ভুয়া খবর বা ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সময় সচেতন ও সীমিত ব্যবহার করা অত্যন্ত জরুরি।

সামাজিক যোগাযোগ এর মাধ্যম  কি ও এর গুরুত্ব?

সামাজিক যোগাযোগের মাধ্যম বলতে এমন সব প্ল্যাটফর্ম বা উপায়কে বোঝায়, যার মাধ্যমে মানুষ একে অপরের সাথে কথা বলতে, নিজের অনুভূতি প্রকাশ করতে এবং তথ্য আদান-প্রদান করতে পারে। যেমন Facebook, WhatsApp, Instagram ইত্যাদি। এগুলোর মাধ্যমে দূরে থাকা প্রিয় মানুষদের সাথেও খুব সহজে যোগাযোগ রাখা যায়, মনে হয় যেন তারা আমাদের কাছেই আছে।

এর গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি। এই মাধ্যমগুলো আমাদের একাকীত্ব কমায়, আনন্দ ভাগাভাগি করতে সাহায্য করে এবং প্রয়োজনের সময় দ্রুত খবর বা সহায়তা পেতে সাহায্য করে। কখনো একটি ছোট মেসেজ বা কলও অনেক বড় সুখ এনে দেয় এই অনুভূতিটাই সামাজিক যোগাযোগের আসল শক্তি। তাই বলা যায়, এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের হৃদয়ের সাথে হৃদয়কে যুক্ত করার একটি সুন্দর সেতু।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রধান প্রধান সুবিধা সমূহ কি?

আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের একেবারে আপন অংশ হয়ে উঠেছে। Facebook, WhatsAppInstagram ব্যবহার করে আমরা খুব সহজেই প্রিয় মানুষদের সাথে সবসময় যুক্ত থাকতে পারি। দূরে থাকলেও একটি ছোট্ট মেসেজ, একটি ছবি কিংবা একটি কলই যেন মনটা ভরে দেয় মনে হয় প্রিয় মানুষগুলো ঠিক আমাদের পাশেই আছে। এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে সুন্দর ও হৃদয়ছোঁয়া দিক।

প্রধান প্রধান সুবিধা সমূহঃ

দ্রুত যোগাযোগঃ সামাজিক যোগাযোগের মাধ্যমে পরিচিত হোক কিংবা অপরিচিত হোক সবাই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব সহজে যোগাযোগ করতে পারে। প্রয়োজনে কিংবা জরুরী মুহূর্তে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে সক্ষম হয়। মুহূর্তের মধ্যেই একে অপরের সাথে ভিডিও কলে দেখতে ও কথা বলতে পারে।

মানবিক সাহায্য ও সচেতনতা বৃদ্ধিঃ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এখন মানুষের হাতের মুঠোয় হয়ে যেকোন বিপদে যেকোনো সময় মানুষের সাথে যোগাযোগ করে সাহায্য নেওয়া যায়। হঠাৎ করে কারো রক্তের প্রয়োজন হলে ফেসবুক কিংবা মেসেঞ্জার গ্রুপে পোস্ট বা মেসেজ লিখে অন্যদের থেকে সাহায্য পাওয়া যায়। এছাড়া এটি মানুষের ইতিবাচক দিকগুলোকে সবার সামনে উপস্থাপন করে।

তথ্য আদান-প্রদান সহজ করতে সামাজিক যোগাযোগের অবদান

আজকের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের জীবনে একদম আপন হয়ে গিয়েছে। আগে যেখানে কারো সাথে কথা বলতে গেলে অনেক সময় লাগতো এখন ফেসবুক , হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহারের মাধ্যমে মুহূর্তের মধ্যেই আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি । দূরে থেকে প্রিয় মানুষগুলোর সাথে প্রতিদিন কথা বলা , ছবি শেয়ার করা , বিপদে আপদে পাশে দাঁড়ানো সবকিছুই করতে পারে । মনে হয় যেন দূরত্ব থাকলেও সম্পর্কটা ঠিক আগের মতই কাছের আছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম গুলো শুধু ব্যক্তিগত তথ্য আদান প্রদান করে না এগুলা বড় বড় ব্যবসা-বাণিজ্য ও কোম্পানি ইত্যাদির জরুরী বার্তা ও ফাইল থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্ট ইত্যাদি খুব দ্রুতই সবার কাছে পৌঁছে দেয়। কেউ যদি কোন সমস্যায় পড়ে তাহলে একটি পোষ্টের মাধ্যমে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সত্যি বলতে গেলে যোগাযোগের এই মাধ্যম গুলো আমাদের তথ্য আদান প্রদান সহজ করতে অনেক ভূমিকা পালন করেছে।

ব্যবসা-বাণিজ্যে সামাজিক যোগাযোগের সুবিধা সমূহ

আজকাল মনে হয় যেন ব্যবসা করা আগের মতো কঠিন কোনো কাজ নাই। কারণ সামাজিক যোগাযোগের মাধ্যম গুলো আমাদের ব্যবসা-বাণিজ্যকে অনেক সহজ ও দ্রুত তোর করে তুলেছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের একটা ছোট পেজ খুলে নিজের পণ্য হাজার মানুষের সামনে তুলে ধরা যাই। এখন ঘরে বসেই যেকোনো পণ্য খুব সহজে অর্ডার করা যায়। কষ্ট করে আগের মত দোকানে গিয়ে কিনতে হয় না।

আবার কেউ যদি কোন কিছু বা নিজে তৈরি জিনিসগুলো বিক্রি করতে চায় তাহলে সেগুলা ছবি কিংবা ভিডিও করে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট করলে অনেক মানুষের মাঝে ছড়িয়ে যায়। মানুষ এগুলা দেখে কেনার জন্য যোগাযোগ মাধ্যমেই অর্ডার করে থাকে। নিজের তৈরি জিনিস বা সার্ভিস মানুষকে দেখাতে পারলে যে একটা আলাদা আনন্দ হয়, সেটা সত্যিই অন্যরকম।

আর সবচেয়ে ভালো লাগে ক্রেতাদের সাথে সরাসরি কথা বলা যায়। হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে মাধ্যমে তাদের পছন্দ পছন্দ জানা যায় দ্রুত অর্ডার নেওয়া যায়। এতে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয় । বড় বড় কোম্পানিগুলো তাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে মিটিং করে থাকে। সত্যি বলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবসাকে শুধু বড় করে নিয়ে থেকে অনেক বেশি কাছের আর আন্তরিক করে তুলেছে।

শিক্ষা ক্ষেত্রে সামাজিক যোগাযোগের গুরুত্ব

এখন মনে হয় পড়াশোনাটা আর আগের মতো শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। Facebook, YouTube বা WhatsApp-এর মাধ্যমে কত সহজে নতুন কিছু শেখা যায়! কোনো কিছু বুঝতে সমস্যা হলে এক ক্লিকেই ভিডিও দেখে নেওয়া যায়, আবার বন্ধুদের সাথে গ্রুপে আলোচনা করেও সমাধান পাওয়া যায়। এতে পড়াশোনা যেন একটু সহজ লাগে, আর নিজের মতো করে শেখার একটা স্বাধীনতাও পাওয়া যায়।

সবচেয়ে ভালো লাগে, দূরে থেকেও শিক্ষক আর বন্ধুদের সাথে যুক্ত থাকা যায়। অনলাইনে ক্লাস, নোট শেয়ার করা, কিংবা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান সবকিছুই খুব দ্রুত হয়ে যায়। মনে হয়, আমরা সবাই একসাথে আছি, যদিও বাস্তবে দূরে দূরে। সত্যি বলতে, সামাজিক যোগাযোগ মাধ্যম পড়াশোনাকে শুধু সহজই করেনি, এটাকে অনেক বেশি প্রাণবন্ত আর কাছের করে তুলেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে কি অনেক ভালো দিক ও খারাপ ক দিক দুইটাই রয়েছে। ভালো দিকগুলো সত্যি জীবনকে সহজ আর সুন্দর করে তোলে কিন্তু সামাজিক যোগাযোগের খারাপ দিকগুলো আমাদের জীবনকে ক্ষতির দিকে আরো ঠেলে দেয় । বিশেষ করে বর্তমান যুগে ইয়ং জেনারেশনের ছেলেমেয়েদের উপর আরো বেশি প্রভাব পড়ছে ।

সামাজিক যোগাযোগের ভালো দিক সত্যি জীবনকে সহজ আর সুন্দর করে তোলে। facebook বা whatsapp এর মাধ্যমে আমরা খুব সহজে প্রিয় মানুষদের সাথে যুক্ত থাকতে পারি , দূরে থাকা সম্পর্কটাও আমাদের কাছে ঠিক কাছের মতোই লাগে । নতুন কিছু শেখার , খবর জানাবা নিজের চিন্তা ভাবনা সবার সাথে শেয়ার করা একটা সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছে আমাদের।

বিয়ের কিছু খারাপ দিক আছে যেগুলো নিয়ে সচেতন থাকা খুব দরকার। অনেক সময় আমরা অজান্তে বেশি সময় নষ্ট করে ফেলি। পড়াশোনা বা কাজের ক্ষতি নিজের অজান্তে হয়ে যায় । আবার এই instagram বা অন্যান্য প্ল্যাটফর্মে অন্যদের জীবন দেখে নিজেদের সাথে তুলনা করতে গিয়ে মন খারাপ হয়ে যায় । 

ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রেও ঝুঁকি থাকে যা পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে। তাছাড়া যোগাযোগ মাধ্যমে টিকটক করে অনেকেই তাদের মূল্যবান সময় নষ্ট করে। তাই মনে হয়, এই মাধ্যমগুলো ব্যবহার করা ভালো, কিন্তু নিজের নিয়ন্ত্রণ আর সচেতনতা থাকাটা সবচেয়ে জরুরি তাহলেই এর আসল উপকারটা পাওয়া যাবে।

বর্তমানে সামাজিক যোগাযোগের প্রধান  অসুবিধা সমূহ

আজকাল মনে হয় সমাজের যোগাযোগ মাধ্যম আমাদের জীবনে খুব কাছের একটা অংশ হয়ে গেছে।  ফেসবুক , হোয়াটসঅ্যাপ ওই ইনস্টাগ্রাম ছাড়া যেন দিনটা অসম্পূর্ণ লাগে । কিন্তু মাঝেমধ্যে ভাবি যেটা আমাদের এতটা কাছের করেছে সেটাই আবার অজান্তে কিছু দূরত্ব তৈরি করছে। ব্যবহার করতে করতে আমরা অনেক সময় বুঝতেই পারি না কোথায় যেন ভুল হয়ে যাচ্ছে । এর থেকে যেমন আমরা সুবিধা ভোগ করে থাকি ঠিক তেমনি এর অসুবিধা আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে।

যোগাযোগ মাধ্যমের প্রধান প্রধান  অসুবিধাঃ

সময় নষ্ট হওয়াঃ কখন যে অল্প সময়ের জন্য ঢুকে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, বুঝতেই পারি না। পরে মনে হয় এই সময়টা যদি অন্য কাজে দিতাম

মানসিক চাপ বৃদ্ধিঃ অন্যদের সাজানো জীবন দেখে নিজের সাথে তুলনা করতে গিয়ে অজান্তেই মনটা খারাপ হয়ে যায়, একটা অদৃশ্য চাপ তৈরি হয়।

ব্যক্তিগত তথ্যের ঝুঁকিঃ অসাবধানতায় অনেক সময় নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার হয়ে যায়, যা পরে সমস্যার কারণ হতে পারে।

আসক্তি তৈরি হওয়াঃ বারবার ফোন চেক করার অভ্যাসটা এমন হয়ে যায় যে, না দেখলে যেন অস্বস্তি লাগে এটা সত্যিই একটু ভয়ের।

বাস্তব সম্পর্কের দূরত্বঃ অনলাইনে যতই কথা হোক, সামনাসামনি সেই আন্তরিকতা অনেক সময় কমে যায়, সম্পর্কগুলো একটু ফাঁপা ফাঁপা লাগে।

ভুল তথ্য ছড়ানোঃ অনেক সময় না যাচাই করেই তথ্য শেয়ার করি, যা অন্যদের ভুল পথে নিতে পারে এটা ভাবলে একটু দায়িত্ববোধ কাজ করে।

তাই মনে হয়, এই মাধ্যমগুলো আমাদের জীবনের অংশ থাকুক, কিন্তু একটু সচেতনতা আর নিয়ন্ত্রণ থাকলে হয়তো আমরা এর খারাপ দিকগুলো এড়িয়ে ভালো দিকগুলো বেশি উপভোগ করতে পারব।

বর্তমানে সামাজিক যোগাযোগ শিশু-কিশোর উপর কিভাবে প্রভাব ফেলে

আজকাল ছোট ছোট বাচ্চা আর কি শুতে হাতে যখন মোবাইল দেখি তখন একটু অবাকই লাগে। ফেসবুক , ইউটিউব , বা টিকটক এর মাধ্যমে তারা খুব সহজে নতুন কিছু শিখছে ও জানতে পারছে এটা সত্যি ভালো দিক ।  অনেক সময় পড়াশোনার ভিডিও দেখে তারা নিজেরাই অনেক কিছু বুঝে ফেলে, আবার সৃজনশীল কাজ করতেও আগ্রহ পায়। তাদের এই দ্রুত শেখার ক্ষমতা আর আগ্রহ দেখে ভালোই লাগে।

তবে মাঝে মাঝে চিন্তাও হয়, কারণ এর কিছু খারাপ প্রভাবও আছে। বেশি সময় মোবাইলে থাকলে তারা বাইরে খেলাধুলা কম করে, পরিবার বা বন্ধুদের সাথে সময় কম কাটায়। আবার অনেক সময় এমন কিছু কনটেন্ট দেখে, যা তাদের বয়সের জন্য ঠিক না এটা তাদের মানসিকতায় প্রভাব ফেলতে পারে। কিছু ক্ষেত্রে অন্যদের সাথে তুলনা করতে গিয়ে তারা হতাশ হয়ে পড়ে। তাই মনে হয়, শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারটা দরকার, কিন্তু বড়দের একটু নজর আর দিকনির্দেশনা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

সামাজিক যোগাযোগের মাধ্যম মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক নাকি নেতিবাচক প্রভাব ফেলে

কখনো কখনো মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের মনের একদম কাছের একটা জায়গা হয়ে গেছে। Facebook, Instagram বা WhatsApp খুললেই যেন পরিচিত মানুষদের ভিড় কেউ হাসছে, কেউ গল্প করছে। দূরে থেকেও আপন মানুষদের সাথে যুক্ত থাকতে পারা, নিজের অনুভূতি শেয়ার করা এসব মনকে অনেকটা হালকা করে দেয়। একা লাগলে একটা ছোট মেসেজ, একটা কল এই ছোট ছোট জিনিসগুলোই অনেক বড় সান্ত্বনা হয়ে দাঁড়ায়, মনে হয় আমি একা না।

আবার সত্যি বলতে, এর মধ্যে একটা নরম সুন্দর দিক আছে যেখানে মানুষ একে অপরকে সাহস দেয়, ভালোবাসা দেয়। কেউ কষ্টে থাকলে অনেকেই এগিয়ে আসে, কেউ নিজের গল্প শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করে। অনলাইনে অনেক ইতিবাচক কথা, মোটিভেশনাল পোস্ট বা শেখার কনটেন্ট আমাদের মনকে নতুন করে শক্তি দেয়। কখনো এমনও হয়, বাস্তবে যেটা বলা যায় না, সেটা এখানে সহজেই বলা যায় এটাও এক ধরনের মানসিক স্বস্তি এনে দেয়।

সামাজিক-যোগাযোগ-মাধ্যমের-৮টি-সুবিধা-ও-অসুবিধা

তবে সবকিছুর মতো এখানেও একটা অন্ধকার দিক আছে, যা আমরা অনেক সময় বুঝতে পারি না। অন্যদের সুন্দর মুহূর্তগুলো বারবার দেখতে দেখতে নিজের জীবনের সাথে তুলনা করি, আর অজান্তেই মনটা ভারী হয়ে যায়। লাইক-কমেন্ট কম হলে কেমন যেন খারাপ লাগে, নিজের মূল্যটাই যেন ওগুলোর উপর নির্ভর করছে মনে হয়।

 আবার বেশি সময় এই জগতে ডুবে থাকলে বাস্তব জীবনের সাথে একটা দূরত্ব তৈরি হয়, একাকীত্ব আর উদ্বেগ বাড়ে। তাই মনে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে আমাদের মনের বন্ধু না শত্রু এটা পুরোপুরি নির্ভর করে আমরা কীভাবে এটাকে ব্যবহার করছি তার উপর।সামাজিক যোগাযোগ মাধ্যমের ৮টি সুবিধা ও অসুবিধা  দুইটাই রয়েছে।

আরো পড়ুনঃ পুরুষের প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া কেন হয়

উপসংহারঃসামাজিক যোগাযোগ মাধ্যমের ৮টি সুবিধা ও অসুবিধা  

সবশেষে বলা যায় যে সামাজিক যোগাযোগ এর মাধ্যম আমাদের জীবনে একটা অংশ হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে চলা প্রায় অসম্ভব। তাই আমাদের উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবিধা ও অসুবিধা দুটি সম্পর্কেই ভালোভাবে ধারণা নেওয়া। যাতে করে আমরা ভালো দিকগুলো মেনে চলতে পারি ও খারাপ দিকগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে পারি। 

এই আর্টিকেল এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের ৮টি সুবিধা ও অসুবিধা বিস্তারিত আলোচনা করা হয়েছে । আশা করি আপনাদের উপকারে আসবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন,সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url