অনেক কাজের চাপ হলে দিনে কয়েকবার কি বিরতি নিলে ভালো
অনেক কাজের চাপ হলে দিনে কয়েকবার কি বিরতি নিলে ভালো সে সম্পর্কে আপনাদের আজকে এই আর্টিকেলের মধ্যে জানাবো। অনেকেই আছেন যারা শুধু একটানা সারাদিন কাজ করতেই থাকে। কোন বিরতি নেয় না ফলে নানান ধরনের সমস্যা হয় ।
তাই অনেক কাজের চাপ হলে দিনে কয়বার কি বিরতি নিবেন এবং বিরতি না নিলে কি কি
ক্ষতি হতে পারে সেই সম্পর্কে আপনাদের আজকে জানানো হবে। আশা করি আপনারা এই
আর্টিকেল পড়ে উপকৃত হবেন।
পেইজ সূচিপত্রঃঅনেক কাজের চাপ হলে দিনে কয়েকবার কি বিরতি নিলে ভালো
- অনেক কাজের চাপ হলে দিনে কয়েকবার কি বিরতি নিলে ভালো
- একজন মানুষের সপ্তাহে কয়দিন বিশ্রামের প্রয়োজন
- কর্মক্ষেত্রে কিভাবে চাপমুক্ত থাকবেন
- বিরতি সময় কি করা উচিত
- চাপ কমাতে দিনে কয় বার বিরতি প্রয়োজন
- অনেক কাজের চাপ হলে কি করবেন?
- কাজের মধ্যে বিরতি না নিলে কি কি ক্ষতি হতে পারে
- উপসংহারঃ অনেক কাজের চাপ হলে দিনে কয়েকবার কি বিরতি নিলে ভালো
অনেক কাজের চাপ হলে দিনে কয়েকবার কি বিরতি নিলে ভালো
একজন মানুষের সপ্তাহে কয়দিন বিশ্রামের প্রয়োজন
সাধারণভাবে একজন মানুষের সপ্তাহে অন্তত ১ থেকে ২ দিন বিশ্রাম নেওয়া উচিত। বিশেষ করে যারা প্রতিদিন অনেক চাপের মধ্যে কাজ করে, তাদের জন্য একটা পূর্ণ বিশ্রামের দিন খুব দরকার। এই দিনটাতে শরীরকে একটু রিল্যাক্স করার সুযোগ দিতে হয় যেমন দেরিতে ঘুম থেকে ওঠা, নিজের পছন্দের কাজ করা বা পরিবারের সাথে সময় কাটানো। এতে করে শরীরের ভেতরের চাপ কমে যায় এবং নতুন সপ্তাহের জন্য নিজেকে প্রস্তুত করা সহজ হয়।
আরো পড়ুনঃ মানসিক স্বাস্থ্য ভালো রাখার দশটি কার্যকারী উপায়
তবে বিষয়টা শুধু কতদিন বিশ্রাম নিচ্ছো সেটার উপর না, বরং কিভাবে নিচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। সপ্তাহে ১–২ দিন পুরো বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রতিদিনের কাজের মাঝেও ছোট ছোট বিরতি নেওয়া ভালো। যেমন ১–২ ঘণ্টা কাজের পর ১০–১৫ মিনিট বিরতি নিলে শরীর আর মন দুটোই রিচার্জ হয়। এভাবে চললে ক্লান্ত হয়ে পড়বেন না, বরং দীর্ঘ সময় ধরে ভালোভাবে কাজ করতে পারবেন।
কর্মক্ষেত্রে কিভাবে চাপমুক্ত থাকবেন
কর্মক্ষেত্রে চাপমুক্ত থাকতে হলে সবচেয়ে আগে নিজের কাজগুলোকে ঠিকভাবে গুছিয়ে নেওয়া খুব জরুরি। অনেক সময় আমরা সব কাজ একসাথে করতে গিয়ে নিজেরাই নিজের উপর চাপ বাড়িয়ে ফেলি। তাই আমি বলবো, দিনের শুরুতেই একটা ছোট লিস্ট করে নেন কোন কাজটা আগে করবেন, কোনটা পরে করবেন।
এতে করে মাথা পরিষ্কার থাকে আর অপ্রয়োজনীয় টেনশন কমে যায়। আর একটা জিনিস খুব কাজে দেয় একসাথে অনেক কাজ না করে একটা কাজ শেষ করে আরেকটা শুরু করেন। এতে ভুলও কম হয়, আর নিজের উপর আত্মবিশ্বাসও বাড়ে।
আরেকটা বড় বিষয় হলো, নিজের শরীর আর মনের দিকে খেয়াল রাখা। অনেকেই কাজের চাপে খাওয়া-দাওয়া ঠিকমতো করে না, বা ঘুম কমিয়ে দেয় এটা কিন্তু উল্টো চাপ আরও বাড়ায়। নিয়মিত বিরতি নেওয়া, একটু হাঁটা, পানি খাওয়া এই ছোট ছোট অভ্যাসগুলোই অনেক বড় পরিবর্তন আনে। যদি সম্ভব হয়, কাজের মাঝে ৫–১০ মিনিট নিজের মতো করে একটু সময় নেন, চোখ বন্ধ করে বসে থাকেন এতে মনটা অনেকটা হালকা হয়ে যায়, আর আবার নতুন করে কাজ শুরু করতে ইচ্ছে করে।
বিরতি সময় কি করা উচিত
বিরতির সময়টা আসলে নিজের শরীর আর মনকে একটু নতুন করে শক্তি দেওয়ার সময়। তাই আমি বলবো, কাজ থামিয়ে অন্তত ৫–১০ মিনিট উঠে দাঁড়ান, একটু হাঁটাহাঁটি বা হালকা স্ট্রেচিং করেন। যদি দীর্ঘ সময় বসে কাজ করো, তাহলে এই ছোট্ট নড়াচড়া শরীরের জন্য অনেক উপকারী।পিঠের ব্যথা কমে, রক্ত চলাচল ভালো হয়, আর ক্লান্তিটাও অনেকটা কমে যায়। পাশাপাশি একটু পানি খেতে পারেন, চাইলে হালকা কিছু চা নাস্তা খেতে পারেন। এই ছোট ছোট কাজগুলো করলে অনেক হালকা থাকে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিরতির সময় মাথাটাকেও একটু বিশ্রাম দেওয়া। অনেকেই এই সময় মোবাইল নিয়ে বসে যায়, কিন্তু এতে চোখ আর মস্তিষ্ক আরও ক্লান্ত হয়। তার বদলে একটু বাইরে তাকান, সবুজ কিছু দেখো বা কয়েক মিনিট চোখ বন্ধ করে শান্তভাবে বসে থাকো। চাইলে গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করতে পারেন।
আবার মনকে হালকা করার জন্য কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিতে ।ধীরে শ্বাস নেওয়া আর ছাড়ার মাধ্যমে মনটা অনেক শান্ত হয়ে যায়। এভাবে বিরতি নিলে শুধু আরামই পাবেন না, বরং আবার কাজে ফিরলে আগের চেয়ে বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন।
চাপ কমাতে দিনে কয় বার বিরতি প্রয়োজন
চাপ কমাতে দিনে কয়েকবার ছোট ছোট বিরতি নেওয়া খুব দরকার। সাধারণভাবে বললে, প্রতি ১–২ ঘণ্টা কাজের পর ৫–১০ মিনিট বিরতি নেওয়া ভালো। এতে শরীর আর মস্তিষ্ক দুটোই একটু বিশ্রাম পায়, ফলে ক্লান্তি জমে না। যদি সারাদিন একটানা কাজ করো, তাহলে মাথা ভার হয়ে যায় আর কাজের মানও কমে যায় কিন্তু এই ছোট বিরতিগুলো আবার ফ্রেশ করে দেয়।
আর পুরো দিনের হিসেবে ধরলে, ৮–৯ ঘণ্টা কাজের মধ্যে ৪–৬ বার ছোট বিরতি নেওয়া বেশ উপকারী। এর সাথে চাইলে একটা একটু বড় বিরতি যেমন দুপুরের খাবারের সময় ২০–৩০ মিনিট রাখতে পারেন। এতে শরীর ভালো থাকে, মনও হালকা থাকে, আর কাজের চাপ অনেকটাই সহজ মনে হয়। নিয়ম করে এইভাবে বিরতি নিলে তুমি কম ক্লান্ত হবে এবং দীর্ঘ সময় ভালোভাবে কাজ করতে পারবে্ন।
অনেক কাজের চাপ হলে কি করবেন?
অনেক কাজের চাপ হলে প্রথমেই আপনি নিজের মনকে শান্ত করার চেষ্টা করবেন। একসাথে সব কাজ নিয়ে চিন্তা করলে চাপ আরও বেড়ে যায়, তাই আগে কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করুন। তারপর কোন কাজটা আগে করতে হবে, কোনটা পরে এভাবে একটি লিস্ট তৈরি করুন। একবারে একটি কাজ শেষ করার চেষ্টা করলে কাজ সহজ লাগে এবং চাপও কম অনুভূত হয়। প্রয়োজন হলে ৫–১০ মিনিটের ছোট বিরতি নিন, এতে মন আর শরীর দুটোই একটু রিল্যাক্স পায়।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের যত্ন নেওয়া। কাজের চাপে অনেকেই ঠিকমতো খাওয়া-দাওয়া বা ঘুম ঠিক রাখেন না, যা আসলে চাপ আরও বাড়িয়ে দেয়। তাই নিয়মিত পানি পান করুন, হালকা হাঁটুন, আর গভীর শ্বাস নিন এগুলো আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। যদি দেখেন কাজ খুব বেশি হয়ে যাচ্ছে, তাহলে সহকর্মী বা অন্য কারো সাহায্য নিতে পারেন। মনে রাখবেন, আপনি একা সবকিছু সামলাতে বাধ্য নন সঠিকভাবে পরিকল্পনা করলেই চাপ অনেক কমে যাবে।
কাজের মধ্যে বিরতি না নিলে কি কি ক্ষতি হতে পারে
কাজের মধ্যে বিরতি না নেওয়া অনেক সময় আমাদের শরীর আর মনের উপর ধীরে ধীরে খারাপ প্রভাব ফেলে, যদিও আমরা সেটা প্রথমে টের পাই না। কিন্তু নিয়মিত বিরতি না নিলে কাজের মান কমে যায়, ক্লান্তি বেড়ে যায় এবং স্বাস্থ্যের নানা সমস্যা দেখা দিতে পারে।
বিরতি না নিলে কি কি ক্ষতি হতে পারেঃ
- অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা একটানা কাজ করলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, শক্তি কমে যায় এবং কাজ করার আগ্রহ কমে যায়।
- মনোযোগ কমে যাওয়া অনেকক্ষণ বিরতি ছাড়া কাজ করলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, ফলে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
- চোখের সমস্যা স্ক্রিনে দীর্ঘ সময় তাকিয়ে থাকলে চোখ জ্বালা, শুষ্কতা, মাথাব্যথা ইত্যাদি হতে পারে।
- মানসিক চাপ বৃদ্ধি বিরতি না নিলে মস্তিষ্কে চাপ জমে, ফলে স্ট্রেস, বিরক্তি ও মেজাজ খারাপ হতে পারে।
- পিঠ ও ঘাড়ে ব্যথা দীর্ঘক্ষণ বসে থাকলে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, বিশেষ করে পিঠ ও ঘাড়ে সমস্যা দেখা দেয়।
- কাজের গতি কমে যাওয়া ক্লান্ত শরীর ও মন নিয়ে কাজ করলে কাজের গতি ও দক্ষতা দুটোই কমে যায়।
- ঘুমের সমস্যা অতিরিক্ত কাজ ও মানসিক চাপের কারণে রাতে ঠিকমতো ঘুম না হওয়া বা ঘুমের মান খারাপ হতে পারে।
- স্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি নিয়মিত বিরতি না নিলে ভবিষ্যতে উচ্চ রক্তচাপ, মানসিক সমস্যা বা অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে।
উপসংহারঃ অনেক কাজের চাপ হলে দিনে কয়েকবার কি বিরতি নিলে ভালো
অনেক কাজের চাপ হলে দিনে কয়েকবার কি বিরতি নিলে ভালো এ সম্পর্কে এই আর্টিকেলের মাধ্যমে খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে। যদি আপনার খুব কাজের চাপ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন ।
আপনি যদি সারাদিন কাজের চাপের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই বিরতি নেওয়ার অভ্যাস তৈরি করুন। কারণ একটু বিরতি নেওয়াই আপনাকে দীর্ঘ সময় সুস্থ, সতেজ এবং কার্যকরভাবে কাজ করতে সাহায্য করবে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সবাই ভালো থাকবেন।
.webp)
.webp)
.webp)
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url