বায়োডাটা তৈরি করার নিয়ম ও নমুনা

 

বায়োডাটা তৈরি করার নিয়ম ও নমুনা এই বিষয়টি চাকরি, বিয়ে বা ব্যক্তিগত পরিচয় দেওয়ার ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। একটি সুন্দর বায়োডাটায় নিজের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য, দক্ষতা ও অভিজ্ঞতা গুলো  সংক্ষেপে তুলে ধরা হয়। এছাড়াও এই আর্টিকেলের মাধ্যমে আপনারা নো-ঘটকের বায়োডাটার তালকা ও নমুনা পেয়ে যাবেন ।

বায়োডাটা-তৈরি-করার-নিয়ম-ও-নমুনা

এই লেখায় বায়োডাটা কী, কীভাবে একটি সুন্দর ও তথ্যবহুল বায়োডাটা তৈরি করবেন এবং বায়োডাটায় কোন বিষয়গুলো রাখা উচিত, সে সম্পর্কে সহজভাবে জানানো হবে। পাশাপাশি আপনাদের সুবিধার জন্য একটি সুন্দর বায়োডাটার নমুনাও তুলে ধরা হবে।

পেজ সূচিপত্রঃবায়োডাটা তৈরি করার নিয়ম ও নমুন

বায়োডাটা তৈরি করার নিয়ম ও নমুনা

বায়োডাটা তৈরি করার নিয়ম ও নমুনা সম্পর্কে জানার আগে এটি কোথায় সবচেয়ে বেশি ব্যবহার হয় তা জানা দরকার। সাধারণত চাকরির আবেদন, বিয়ের প্রস্তাব, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং বিভিন্ন পেশাগত কাজে বায়োডাটা ব্যবহার করা হয়। চাকরির ক্ষেত্রে নিজের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও দক্ষতা তুলে ধরতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার বিয়ের জন্য তৈরি বায়োডাটায় ব্যক্তিগত, পারিবারিক, শিক্ষাগত ও পেশাগত তথ্য দেওয়া হয়। তাই প্রয়োজন অনুযায়ী বায়োডাটার ধরন ও তথ্যের পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে।

বায়োডাটা-তৈরি-করার-নিয়ম-ও-নমুনা

বায়োডাটা তৈরি করার নিয়ম ও নমুনা জানা থাকলে নিজের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সুন্দরভাবে ও সঠিকভাবে উপস্থাপন করা সহজ হয়। একটি ভালো বায়োডাটা শুধু তথ্যের তালিকা নয়, বরং এটি একজন ব্যক্তির পরিচয়, যোগ্যতা ও দক্ষতার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে। বায়োডাটায় ভুল তথ্য, অপ্রয়োজনীয় কথা বা অসুন্দর বিন্যাস থাকলে তা পাঠকের কাছে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। অন্যদিকে পরিষ্কার, গোছানো ও নির্ভুল বায়োডাটা সহজেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে কিংবা পরীক্ষার ক্ষেত্রে স্যারদের দৃষ্টি আকর্ষণ করে। এজন্য বায়োডাটা লেখার সময় তথ্য নির্বাচন, ভাষা, বানান ও সাজানোর বিষয়গুলোতে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।

বায়োডাটা কি ও কেন দরকার?

বায়োডাটা তৈরি করার নিয়ম জানার আগে আমাদের জানা উচিত বাওডাটা কি। বায়োডাটা হলে একজন ব্যক্তির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে , শিক্ষাগত যোগ্যতা , পেশাগত ও অন্যান্য তথ্য সুন্দর হবে সাজিয়ে তৈরি করার একটি পরিচয় পত্র বলা হয় । সহজ ভাবে বললে একজন মানুষকে তার শিক্ষাগত যোগ্যতা কি কথায় কাজ করছেন এবং কি কি দক্ষতা রয়েছে সবকিছু সংক্ষেপে ডাটা তৈরি করাকেই বায়োডাটা বলে।

চাকরির আবেদন থেকে শুরু করে, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিয়ের ক্ষেত্রে বায়োডাটার প্রয়োজন হয়ে থাকে। একটি ভালো বায়ো ডাটা এর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই একজন ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় সবকিছু ধারণা পাওয়া যায়। তাই বলা যায় যে বায়োডাটা হচ্ছে একজন ব্যক্তির সম্পর্কে সংক্ষেপে তার সম্পর্কে জানা।

বায়োডাটা দরকার কারণ এটি নিজের পরিচয় ও যোগ্যতাকে সুন্দরভাবে অন্যের সামনে তুলে ধরতে সাহায্য করে। বিশেষ করে চাকরির ক্ষেত্রে নিয়োগদাতা একজন প্রার্থীর শিক্ষা, অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে প্রাথমিক ধারণা বায়োডাটা থেকেই পান। একইভাবে বিয়ের বায়োডাটার মাধ্যমে ব্যক্তির ব্যক্তিগত, পারিবারিক, শিক্ষাগত ও পেশাগত তথ্য জানা যায়। তাই বায়োডাটা শুধু তথ্য দেওয়ার মাধ্যম নয়, বরং নিজের যোগ্যতা ও পরিচয়কে সঠিকভাবে উপস্থাপন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

বায়োডাটা তৈরি করতে কি কি তথ্য প্রয়োজন

একটি বায়োডাটা তৈরি করতে হলে অবশ্যই ব্যক্তির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন হয় যা একটি বায়ো ডাটা কে সুন্দর তথ্য বহুল করে তোলে। যা দেখি একজন ব্যক্তি সহজেই আর একজন ব্যক্তির পরিচয় সনাক্ত করতে পারে । তবে বায়োডাটা ধরন অনুযায়ী তথ্যে ভিন্ন হতে পারে। সাধারণত নিজের তথ্য বায়োডাটায় রাখা হয়।


  • ব্যক্তিগত তথ্য: নাম, জন্মতারিখ, বয়স, লিঙ্গ ইত্যাদি।
  • যোগাযোগের তথ্য: মোবাইল নম্বর, ই-মেইল ও ঠিকানা।
  • শিক্ষাগত যোগ্যতা: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পরীক্ষার নাম, পাসের সাল ও ফলাফল।
  • কাজের অভিজ্ঞতা: কোথায় কাজ করেছেন, পদবী ও কাজের সময়কাল।
  • দক্ষতা: কম্পিউটার, ভাষা, যোগাযোগ বা অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা।
  • প্রশিক্ষণ ও সার্টিফিকেট: কোনো বিশেষ কোর্স, প্রশিক্ষণ বা অর্জিত সার্টিফিকেট।
  • ক্যারিয়ার উদ্দেশ্য: আপনি কোন ধরনের কাজ করতে চান এবং আপনার লক্ষ্য কী।
  • অর্জন ও পুরস্কার: গুরুত্বপূর্ণ পুরস্কার, সাফল্য বা বিশেষ অর্জন।
  • রেফারেন্স: প্রয়োজন হলে পরিচিত কোনো শিক্ষক, কর্মকর্তা বা পেশাজীবীর নাম ও যোগাযোগের তথ্য।
  • ছবি: প্রয়োজন অনুযায়ী একটি পরিষ্কার ও সাম্প্রতিক ছবি।
  • শিক্ষাগত যোগ্যতা লেখার নিয়ম

    চাকরি কিংবা অন্যান্য ব্যবসায়িক ও কোম্পানিগুলোতে চাকরির আবেদন করতে গেলে প্রত্যেককে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে লিখতে হয়। তাই আপনাদের জানাবো বায়োডাটাতে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিভাবে লিখবেন। চলুন জেনে নেই এই সম্পর্কে বিস্তারিত।

    • সাধারণত সর্বশেষ বা সর্বোচ্চ ডিগ্রি থেকে শুরু করে ধাপে ধাপে আগের শিক্ষাগত যোগ্যতাগুলো উল্লেখ করতে হয়। যেমন অনার্স , এইচ এস সি , এস এস সি
    • প্রতিটি পরীক্ষার নাম ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে।
    • তারপর কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন তা লিখতে হবে।
    • তারপর কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তা উল্লেখ করতে হবে।
    • পাশের সাল ও ফলাফল সঠিকভাবে লিখতে হবে।

      পেশাগত কাজের অভিজ্ঞতা

    চাকরির জন্য বায়োডাটা , কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য বায়োডাটা কিংবা কোন কোম্পানির জন্য বায়োডাটা তৈরি করতে গেলে বায়োডাটাতে আপনাকে পূর্বের অভিজ্ঞতা ও পেশাগত তথ্য দিতে হবে। আপনাকে জানাতে হবে আপনার পূর্বের এই সম্পর্কে কোন অভিজ্ঞতা আছে কিনা। যদি আপনার পূর্বের কোন অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি আপনার বায়োডাটাতে তা উল্লেখ করবেন। কারণ পূর্বের অভিজ্ঞতা থাকলে বায়োডাটা আরও বেশি বৃষ্টি আকর্ষণ হয়। বায়োডাটা তে কিভাবে অভিজ্ঞতা পেশাগত তথ্য দিবেন তা নিচে দেওয়া হলঃ

    • পূর্ব প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে
    • কাজের শিরোনাম কি কি কাজ করতেন সেখানে
    • কত বছর ধরে সেখানে কাজ করতেন
    • কি কাজে দায়িত্ব ছিলেন
    • কি কি অর্জন করেছেন সেই প্রতিষ্ঠানে

    পারিবারিক তথ্য দেওয়ার নিয়ম

    বায়োডাটায় পারিবারিক তথ্য দেওয়ার সময় পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের পরিচয় সংক্ষেপে ও পরিষ্কারভাবে তুলে ধরতে হয়। সাধারণত বাবার নাম, মায়ের নাম, তাঁদের পেশা এবং প্রয়োজনে ভাই-বোনের সংখ্যা বা তাঁদের সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেওয়া হয়। 

    বিয়ের বায়োডাটার ক্ষেত্রে পারিবারিক তথ্যের গুরুত্ব আরও বেশি, তাই পরিবারের আর্থিক ও সামাজিক অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্যও উল্লেখ করা যেতে পারে। তবে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়। সব তথ্য সত্য ও নির্ভুলভাবে লিখে সুন্দরভাবে সাজালে পারিবারিক অংশটি আরও গ্রহণযোগ্য ও তথ্যবহুল হয়।

    কম্পিউটার দক্ষতা , ছবি যুক্ত করা ও সিগনেচার করার নিয়ম

    কম্পিউটার দক্ষতা, সংযুক্ত করা ও সিগনেচার করা বিশেষ করে চাকরির বায়োডাটাতে লেগে থাকে। তাই আপনারা যারা চাকরির জন্য বায়োডাটা কিংবা সিভি তৈরি করবেন তারা সেই সিভিতে অবশ্যই কম্পিউটার দক্ষতা সম্পর্কে উল্লেখ করবেন। যেমন ধরেনঃ
    • Report Writing & Editing.

    • Phone, Email & Face to Face Communication.

    • MS Office Application Proficient.

    • Data Entry Proficient.

    ফরমেট ও ডিজাইন করার নিয়ম

    একটি বায়োডাটা কে সব থেকে সুন্দর আকর্ষণ করার মাধ্যমে হচ্ছে ফরমেট ও ডিজাইন করা।বায়োডাটা তৈরি করার সময় প্রথমেই খেয়াল রাখতে হবে, এটি যেন দেখতে সুন্দর ও পরিপাটি হয়। সব তথ্য একসঙ্গে না লিখে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি আলাদা আলাদা অংশে লিখতে হবে। প্রতিটি অংশের জন্য সুন্দর করে শিরোনাম দিতে হবে, যাতে বায়োডাটা দেখলেই কোন তথ্য কোথায় আছে তা সহজে বোঝা যায়। লেখার ফন্টও এমন হতে হবে, যা পড়তে চোখে আরাম লাগে।

    বায়োডাটায় খুব বেশি রং, ডিজাইন বা অপ্রয়োজনীয় ছবি ব্যবহার করার দরকার নেই। সহজ ও পরিষ্কার ডিজাইনই দেখতে বেশি ভালো লাগে। প্রয়োজন হলে উপরে একটি সুন্দর ছবি দেওয়া যেতে পারে। বায়োডাটা তৈরি করার পর সব তথ্য, বানান, মোবাইল নম্বর ও ঠিকানা ভালোভাবে দেখে নিতে হবে, যেন কোনো ভুল না থাকে। সবশেষে বায়োডাটাটি PDF করে রাখলে সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে অন্যের কাছে পাঠানো যায়।

    বায়োডাটা করতে সাধারণ ভুল ও তার সমাধান

    বায়োডাটা তৈরি করার সময় অনেকেই ছোটখাটো কিছু ভুল করে ফেলেন, যা পরে সমস্যার কারণ হতে পারে। যেমন নাম, মোবাইল নম্বর বা ঠিকানা ভুল লেখা, শিক্ষাগত যোগ্যতার তথ্য ঠিকভাবে না দেওয়া, বানান ভুল করা কিংবা অপ্রয়োজনীয় অনেক তথ্য যোগ করা। আবার কেউ কেউ খুব বেশি ডিজাইন বা রং ব্যবহার করেন, ফলে বায়োডাটা দেখতে অগোছালো লাগে। তথ্য সাজানোর ক্ষেত্রেও অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরা হয় না।

    এসব ভুল এড়াতে বায়োডাটা তৈরি করার পর একবার ভালোভাবে পড়ে দেখতে হবে। নাম, ঠিকানা, ফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য সঠিক আছে কি না মিলিয়ে নিতে হবে। বানান ভুল থাকলে ঠিক করে দিতে হবে এবং শুধু প্রয়োজনীয় তথ্যগুলোই রাখতে হবে। ডিজাইনের ক্ষেত্রেও সহজ ও পরিষ্কার ফরমেট ব্যবহার করা ভালো। সবশেষে বায়োডাটাটি অন্য কাউকে দিয়ে একবার দেখিয়ে নিলে ভুল থাকলে সহজেই ঠিক করা যায়।

    উপসংহারঃবায়োডাটা তৈরি করার নিয়ম ও নমুন

    বায়োডাটা তৈরি করার নিয়ম ও নমুনা সম্পর্কে এই আর্টিকেলের মাধ্যমে খুব সুন্দর করে ও সহজ ভাষায় প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে। যারা চাকরি কি অন্যান্য কাজের জন্য বায়োডাটা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এখানে বায়োডাটা তৈরি করার নিয়ম ও নমুনা সবকিছু দেখানো হয়েছে।

    তাই আপনারা যদি উপরের ফরমেটে বায়োডাটা তৈরি করে থাকেন তাহলে আশা করা যায় যে কোন জায়গায় আপনারা তাদের দৃষ্টি আকর্ষণ হবেন। তবে বায়োডাটা তৈরি করার সময় অবশ্যই পরিচয় সম্পর্কে ভালোভাবে দিতে হবে। কোন ভুল আছে কিনা বারবার চেক করতে হবে। তাহলে আপনারা চাকরি অন্যান্য কোম্পানি এর জন্য সুন্দর করে বায়োডাটা তৈরি করতে পারবেন ।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url