মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় সম্পর্কে আপনি কি বিস্তারিত
জানতে চাচ্ছেন? আজকের এই আর্টিকেলে আপনারা কিভাবে ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোন
দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় উপার্জন করবেন সে বিষয়ে সম্পূর্ণ ধারণা দেব।
বর্তমান যুগে কন্টেন্ট রাইটিং একটি সাধারণ বিষয়। কারণ যাদের স্মার্টফোন বা
ল্যাপটপ আছে তারা খুব সহজে ঘরে বসেই বিভিন্ন ওয়েবসাইট কিংবা কোম্পানিগুলোতে
কন্টেন্ট রাইটিং করে ইনকাম করতে পারবেন। মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় এই বিষয়ে অবশ্যই সম্পূর্ণ
ধারণা থাকতে হবে।
পেজ সূচিপত্রঃমোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায়
বর্তমান এই ডিজিটাল যুগে এসে অনলাইনের মাধ্যমে আই উপার্জন করার অনেক সুযোগ-সুবিধা
তৈরি হয়েছে। তার মধ্যে হচ্ছে মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করা। আগে
যেখানে ল্যাপটপ কিংবা কম্পিউটার ছাড়া অনলাইনে কাজ করাটা অনেক কঠিন হয়েছিল।
তবে বর্তমান যুগে এসে আপনি এখন ঘরে বসেই স্মার্ট ফোন দিয়ে কনটেন্ট রাইটিং
করে ইনকাম করতে পারবেন।
মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করা সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে তেমন কোন
ইনভেস্ট করতে হয় না। যদি আপনি ভালভাবে কনটেন্ট রাইটিং করতে পারেন তাহলে নিজের
ওয়েবসাইট খুলে ডেইলি কনটেন্ট রেখে গুগল থেকে এডসেন্স পেয়ে আপনি ইনকাম করতে
পারবেন। তাছাড়া বিভিন্ন মার্কেটপ্লেসে লেখালেখি করে আপনি ইনকাম করতে পারবেন।
বিশেষ করে গ্রামে বসে বা ঘরে বসে যারা কাজ করতে চান তাদের জন্য মোবাইল দিয়ে
কনটেন্ট রাইটিং একটি ভালো সুযোগ হতে পারে। যদি আপনি নিয়মিত চর্চা ,
নতুন বিষয় লেখা এবং মানসম্মত লেখা তৈরি করে ধীরে ধীরে এ কাজ করতে পারেন তাহলে
এখান থেকে একটি ভালো আয়ের সম্ভাবনা আছে। তাই সঠিক দিক নির্দেশনা এবং ধৈর্য থাকলে
মোবাইল দিয়ে কন্টেন রাইটিং করে সফল হওয়া যায়।
কনটেন্ট রাইটিং বলতে কি বুঝায়?
কনটেন্ট রাইটিং বলতে বুঝাই নির্দিষ্ট কোন বিষয় নিয়ে তথ্যপূর্ণ , শিক্ষামূলক বা
আকর্ষণীয় লেখা তৈরি করা। এই ধরনের লেখা সাধারণত বিভিন্ন ধরনের ওয়েবসাইটে , ব্লগ
, ফেসবুক পেজ ও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পাবলিশ করার জন্য লিখা হয়। কনটেন্ট
রাইটিং এর মূল উদ্দেশ্য হলো পাঠককে সঠিক তথ্য দেওয়া কোন বিষয় সম্পর্কে
ধারণা দেওয়া বা কোন পণ্য বা সেবার প্রতি আগ্রহ তৈরি করা।
বর্তমানে কনটেন্ট রাইটিং এর চাহিদা দিন দিন বেড়েই চলছে। কারণ বড় বড় ধরনের
কোম্পানিগুলো তাদের কোম্পানির ডাটা গুলো ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করার জন্য
কনটেন্ট রাইটিং শুরু করেছে। তাছাড়া ওয়েবসাইট এবং ব্লগ নিয়মিত নতুন নতুন লেখা
প্রকাশ করি তাই তারা কন্টেন্ট রাইটার খোঁজে ।
একজন কনটেন্ট রাইট এ নিজের জ্ঞান , গবেষণা ও তার দক্ষতার ব্যবহার করে মানসম্মত
বিভিন্ন বিষয়ের উপর লেখা লিখি তৈরি করে। ভালোভাবে কনটেন্ট লিখতে
পারলে ঘরে বসে অনলাইন কাজ করা অনেক সহজ হয়ে ওঠে।
মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং শুরু করার উপায় কি কি
মোবাইল দিয়ে কন্টেন রাইটিং শুরু করতে হলে আপনাকে অবশ্যই লেখালেখির প্রাথমিক
দক্ষতা থাকতে হবে। আপনি যে বিষয়ে লিখতে পছন্দ করেন যেমনঃ প্রযুক্তি , শিক্ষা ,
অনলাইন ইনকাম , স্বাস্থ্য বিষয়ক , লাইফ স্টাইল , বিভিন্ন ধরনের টিপস , এই ধরনের
টপিক বেছে নিয়ে নিয়মিত লেখার অভ্যাস করুন ।
মোবাইলে লেখার জন্য আপনাকে গুগল ডকস , মাইক্রোসফট ওয়ার্ড এর মত কিছু অ্যাপ
ব্যবহার করতে পারেন। কনটেন রাইটিং লেখার সময় আপনাকে খেয়াল রাখতে হবে বানান
সঠিক আছে কিনা , এটি পাঠকের উপযোগী কিনা এবং পাঠক কোন ধরনের তথ্য চাই সেদিকে
মনোযোগ দিতে হবে। নিজের দক্ষতা বাড়ানো নেই সবচেয়ে ভালো উপায় হবে।
এরপর কনটেন্ট রাইটিং থেকে আয় করতে আপনাকে বিভিন্ন প্লাটফর্মের খোঁজ করতে হবে।
যেমন ধরেন ব্লগ ওয়েবসাইট , ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ও বিভিন্ন ধরনের
কোম্পানিগুলোতে আপনি কাজের জন্য আপনার কাজের উপর একটি সিভি পাঠাতে পারেন। আপনার
কাজের দক্ষতা দেখে তারা আপনাকে তাদের কোম্পানি কিংবা তাদের ব্লক ওয়েবসাইটে লিখার
জন্য নিতে পারে। এ ধরনের কাজ করার সময় আপনাকে অবশ্যই একজন দক্ষ কনটেন্ট
রাইটার হওয়ার প্রয়োজন।
কনটেন্ট রাইটিং শেখার জন্য সেরা উপায়
কনটেন্ট রাইটিং শেখার জন্য প্রথমে আপনাকে নিয়মিত বিভিন্ন ধরনের তথ্যভিত্তিক ব্লগ
পড়ার অভ্যাস করতে হবে। ভালো ব্লগ , নিউজ আর্টিকেল এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইটে
লেখা পড়লে বোঝা যায় কিভাবে আপনি একটি কন্টেন্ট তৈরি করতে পারবেন। সেখান থেকে
আপনি আরো জানতে পারবেন কিভাবে এটি সাজানো হয় , কিভাবে শিরোনাম দেয়া হয় এবং
কিভাবে সহজ ভাবে সহজ ভাবে উপস্থাপন করে পাঠকের মন জয় করা যায়।
তাছাড়া আপনি YouTube ভিডিও , অনলাইন কোর্স , অফলাইন কোর্স এবং কারো
গাইডলাইন দেখি ভালোভাবে শিখতে পারেন। বর্তমানে অনেক ফ্রি রিসোর্স আছে যেখানে
কন্টেন রাইটিং এবংSEO , কি ওয়ার্ড ব্যবহার , আর্টিকেলের স্ট্রাকচার ইত্যাদি
বিষয়ে শেখানো হয়। এসব দেখে নিজেই লেখা প্র্যাকটিস করলে খুব দ্রুত দক্ষতা
বাড়বে। এছাড়া আপনি নিজের লেখা অন্যদের দেখিয়ে তাদের মতামত অনুসারে ভালো মতো
কাজ শিখতে পারবেন।
কনটেন্ট রাইটিং করতে কি কি দক্ষতা প্রয়োজন
কনটেন্ট রাইটিং করতে হলে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা থাকা দরকার। এগুলো থাকলে
আপনি ভালো মানের লেখা তৈরি করতে পারবেন এবং অনলাইনে কাজ পাওয়ার সুযোগও বাড়বে।
নিচে প্রধান কয়েকটি দক্ষতা সংক্ষেপে দেওয়া হলোঃ
১. ভালো লেখার দক্ষতা
কনটেন্ট রাইটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার ও সহজ ভাষায় লেখার
দক্ষতা। একটি বিষয়কে সুন্দরভাবে সাজিয়ে, পাঠকের জন্য বোধগম্য করে লিখতে পারা
খুব জরুরি। বানান, ব্যাকরণ ও বাক্য গঠন ঠিক রাখার অভ্যাস থাকলে আপনার লেখা আরও
মানসম্মত হবে।
২. গবেষণা করার দক্ষতা
ভালো কনটেন্ট লিখতে হলে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে হয়। ইন্টারনেট থেকে সঠিক
তথ্য খুঁজে বের করা এবং সেই তথ্য নিজের ভাষায় লিখে উপস্থাপন করার দক্ষতা একজন
কনটেন্ট রাইটারের জন্য খুবই প্রয়োজন।
৩. SEO সম্পর্কে ধারণা
অনলাইনে লেখা প্রকাশ করলে সেটি যেন গুগলে সহজে খুঁজে পাওয়া যায়, এজন্য
SEO সম্পর্কে ধারণা থাকা দরকার। সঠিক কীওয়ার্ড ব্যবহার, আকর্ষণীয় হেডিং
লেখা এবং আর্টিকেল সাজানোর কৌশল জানলে কনটেন্ট আরও কার্যকর হয়।
৪. সৃজনশীল চিন্তা
একজন ভালো কনটেন্ট রাইটারকে সৃজনশীল হতে হয়। একই বিষয়কে নতুনভাবে উপস্থাপন করা,
আকর্ষণীয় উদাহরণ দেওয়া এবং পাঠকের আগ্রহ ধরে রাখার মতো লেখা তৈরি করতে পারলে
আপনার কনটেন্ট অন্যদের থেকে আলাদা হবে।
৫. সময় ব্যবস্থাপনা দক্ষতা
ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা খুব
গুরুত্বপূর্ণ। তাই সময় মেনে কাজ করা এবং দ্রুত কিন্তু মানসম্মত লেখা তৈরি করার
অভ্যাস গড়ে তুলতে হবে।
কোন ধরনের কনটেন্ট রাইটিং বেশি জনপ্রিয়
কনটেন্ট রাইটিং এর অনেক ধরনের কাজ আছে এর মধ্যে অনলাইনে কিছু ধরনের কনটেন্ট
রাইটিং সবচেয়ে বেশি জনপ্রিয় এবং যেগুলো বেশি কাজ পাওয়া যায়। কোন ধরনের
কনটেন্ট রাইটিং বেশি জনপ্রিয় তা নিম্নে দেওয়া হলোঃ
ব্লগ কনটেন্ট রাইটিংঃ
বর্তমানে সব থেকে বেশি জনপ্রিয় হতে ব্লক কনটেন্ট রাইটিং। এখানে বিভিন্ন ধরনের
তথ্যভিত্তিক আর্টিকেল লিখা হয়। বিশেষ করে অনলাইন আয়, শিক্ষা ভিত্তিক ,
ভ্রমণ ভিত্তিক , প্রযুক্তি ও তথ্যবহুল কন্টেন্ট।
SEO কন্টেন্ট রাইটিংঃ
এসইও কনটেন্ট রাইটিং গুগলে সবথেকে বেশি রেঙ্ক করে। তাই আপনি যদি এই ধরনের
কন্টেইন লিখতে পারেন তাহলে খুব সহজে ইনকাম করতে পারবেন।
কপিরাইট মুক্তঃ
কনটেন্ট রাইটিং অবশ্যই কপিরাইট মুক্ত হতে হব। কারণ আপনি যদি অন্যের কনটেন্ট
কপি করি আপনার কনটেন্টটি দেন তাহলে আপনার কনটেন্ট google এ ্যাংক
কে উঠবে না। তাই কপিরাইট মুক্ত কন্টেন্ট সব থেকে বেশি
জনপ্রিয়।
সোশ্যাল মিডিয়া পোস্ট লেখাঃ
ফেসবুক ইন্সটাগ্রাম , ইউটিউব ইত্যাদি বিষয়ে আপনি তথ্যভিত্তিক কন্টেন লিখতে
পারেন তবে এটা আপনাকে অবশ্যই ছোট আকারে লিখতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ায়
মানুষের মনোযোগ খুব কম থাকায় অল্প কিছু তথ্য দিয়ে লিখলে আপনি ভালো ফলাফল
পাবেন।
কনটেন্ট রাইটিং এর জন্য কোন প্লাটফর্ম বেছে নিবেন
কন্টেন রাইটিং করে অনলাইনে কাজ পেতে হলে আপনাকে সর্বপ্রথম ভালো মানের প্ল্যাটফর্ম
খুঁজে বা বেছে নিতে হবে। এর কারণ হচ্ছে কনটেন্ট রাইটিং এর জন্য যেসব প্ল্যাটফর্ম
কে শুধুমাত্র কন্টেন্ট রাইটিং করা হয় শুধুমাত্র সেগুলোই আপনাকে বেছে নিতে হবে।
তবে আপনি খুব সহজে কাজ খুঁজে নিতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন
তাহলে চলুন জেনে নেই।
কনটেন্ট রাইটিং এর জন্য সবথেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে upwork যেখানে বিশেষ
সবচেয়ে বড় বড় ফ্রিল্যান্সাররা তাদের ওয়েবসাইটের জন্য কনটেন্ট রাইটার নিয়ে
থাকে। তাই কনটেন্ট রাইটিং এর জন্য আপনাকে upwork কে বেছে নিতে হবে। এখানে
ক্লায়েন্টরা তাদের কাজ পোস্ট করে এবং ফ্রিলেন ছাড়া সেই কাজের জন্য প্রপোজাল বা
বিট করে। এই প্লাটফর্মে বিভিন্ন দেশের ক্লাইন্ট থাকে তাই এখানে কাজের পরিমাণ
অন্যান্য জায়গায় অনেক বেশি।
Fiverr হচ্ছে কনটেন্ট রাইটিং এর জন্য আরেকটি খুব জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম।
এখানে ফ্রিল্যান্সাররা তাদের প্রোফাইলে গিগ তৈরি করে নিজেদের সার্ভিস
দেখায়। ক্লাইন্টরা তাদের কাজের চাহিদা অনুযায়ী এখান থেকে কাজ করে নেয়।
এখানে আপনি কাজের সমস্ত বিবরণ দিতে পারেন। প্রথমে আপনি কম রেট দিয়ে কাজ শুরু
করতে পারেন পরবর্তীতে কাজের দক্ষতা ও রিভিউ বাড়লে কাজের পরিমাণ বাড়াতে পারেন।
কনটেন্ট রাইটিং এর জন্য আরেকটি জনপ্রিয় প্লাটফর্ম হচ্ছে ফ্রিল্যান্সার ডটকম।
এখানে আপনি একটি শক্তিশালী প্রোফাইল তৈরি করে আপনার কাজে ধরন অনুযায়ী সমস্ত কিছু
বর্ণনা করে প্রোফাইলে দিতে পারেন। এতে করে যারা কাজ করে নিতে চায় তারা আপনার
প্রোফাইল ভালোভাবে দেখে শুনে আপনাকে কাজের জন্য অর্ডার দিতে পারবে।
কনটেন্ট রাইটিং লিখে ভিউ বাড়ানোর কার্যকরী উপায়
একটি কনটেন্ট রাইটিং লিখে ভিউ বাড়ানোর সবথেকে বড় শর্ত হচ্ছে একটি এসিও
ফ্রেন্ডলি কনটেন্ট লিখতে হবে। কারণ এই ধরনের কনটেন্ট মানুষ বেশি সার্চ করে থাকে।
তাই আপনার উচিত বর্তমানে যে ধরনের কনটেন্ট গুলো বেশি সার্চ হয় গুগলে সেই ধরনের
কনটেন্ট গুলো আপনাকে লিখতে হবে। পাশাপাশি হেটিং ব্যবহার করতে হবে, সাব হেটিং
ব্যবহার করতে হবে কিংবা ছোট ছোট প্যারাগ্রাফের মত লিখতে হবে।
সেইসাথে আপনাকে কন্টেন্টের ভাষা হতে হবে অনেক সহজ সরল। যাতে করে পাঠকেরা আপনার
কনটেন্ট পড়ে সব কিছু সহজ ভাবে বুঝতে পারে। আর কনটেন্টের মধ্যে আপনাকে তথ্য দিতে
হবে অনেক। কারণ যে কনটেন্ট বেশি তথ্যবহুল থাকে সেই কন্টেন্ট ভিউ অনেক হয় ।
আপনার ভিউ বাড়ানোর জন্য এর থেকে দুইটি ছবি যুক্ত করতে পারেন। কনটেন্ট লেখার
পর আপনি আপনার কনটেন্টি বিভিন্ন সোশ্যাল মিডিয়াই শেয়ার করবেন । এতে করে আপনার
ভিউয়ার সংখ্যা আরো বাড়তে পারে ।
কনটেন্ট রাইটিং এর জন্য কোন মোবাইল বেশি ভালো
কনটেন্ট রাইটিং করার জন্য এমন মোবাইল দরকার যেটাতে বড় স্ক্রিন, ভালো ব্যাটারি, ভালোকিবোর্ডটাইপিং এবং পর্যাপ্ত RAM থাকে। এতে দীর্ঘ সময় লিখলেও সমস্যা হয় না। নিচে কিছু ভালো মোবাইলের উদাহরণ দিলাম।
এই ধরনের বাজেট ফোনগুলোতে সাধারণত 6–8GB RAM, বড় ডিসপ্লে এবং ভালো ব্যাটারি থাকে, যা মোবাইলে দীর্ঘ সময় টাইপিং ও কনটেন্ট রাইটিং করার জন্য সুবিধাজনক। বিশেষ করে বড় স্ক্রিন থাকলে লেখার সময় চোখে চাপ কম পড়ে এবং কাজ দ্রুত করা যায়।
২. একটু ভালো পারফরম্যান্স চাইলে
Samsung Galaxy M34 5G Realme Narzo 60
এই ফোনগুলোতে শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি থাকে, তাই একসাথে অনেক অ্যাপ ব্যবহার করে লেখালেখি করা সহজ হয়। কনটেন্ট রাইটিংয়ের সময় ব্রাউজার, নোট অ্যাপ, ChatGPT বা Google Docs চালাতে সুবিধা হয়।
৩. প্রফেশনাল লেখালেখির জন্য
Samsung Galaxy S25 Ultra
এই ফোনে S Pen স্টাইলাস দিয়ে সরাসরি লিখে নোট নেওয়া যায়, যা লেখক বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুব সুবিধাজনক। বড় 6.9-ইঞ্চি ডিসপ্লে এবং শক্তিশালী পারফরম্যান্স দীর্ঘ সময় কাজ করার জন্য উপযোগী।
মোবাইল দিয়ে কন্টেন্ট রাইটিং করে অনলাইনে ক্যারিয়ার গড়ার উপায়
মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে অনলাইনে ক্যারিয়া বর্তমানে অনেক সহজে উঠেছে। কারণ বেশিরভাগ মধ্যবয়সী লোকেরা অনলাইন জগতকে ইনকামের একটি বড় উৎস হিসেবে বেছে নিয়েছে। তাই আপনি যদি আপনার দক্ষতা পরিশ্রম দিয়ে অনলাইন জগতে টিকে থাকতে পারেন তাহলে এটি একটি লাইফ টাইম কাজের ও ইনকামের সাপোর্ট দিয়ে থাকবে ।
আপনি চাইলে নিজের একটি ওয়েবসাইট খুলে সেখানে নিয়মিত আর্টিকেল লিখে গুগলে এডসেন্স পাওয়ার পরে সেখান থেকে আপনি পেসিভ ইনকাম করতে পারবেন। একবার গুগল এডসেন্স পেয়ে গেলে প্রতিদিন যদি আপনি সেখানে একটি করে আর্টিকেল পাবলিস্ট করতে পারেন তাহলে আপনার যত ভিউ হবে ইনকাম তত বাড়তে থাকবে। তাই বলা যায় যে মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় কাজে লাগিয়ে আপনি অনলাইনে ক্যারিয়ার করতে পারবেন।
উপসংহারঃ মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায়
উপরিক্ত আলোচনা থেকে বলা যায় যে আপনি চাইলে খুব সহজেই মোবাইল দিয়ে কনটেন্ট রাইটিং করে আয় করার উপায় গুলো কাজে লাগিয়ে ঘরে বসেই বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে হয়তো একটু ধৈর্য পরিশ্রম দিতে হবে কিন্তু ধৈর্যের সাথে কাজ করে গেলে আপনি একসময় কনটেন্ট রাইটিং করেই অনেক টাকা ইনকাম করতে পারবেন।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url