.

ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন

ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন এর কারণ ও সহজ সমাধান সম্পর্কে অজকের আর্টিকেলে আলোচনা করবো। ভাবুন তো, মোবাইলে ফুল নেটওয়ার্ক আছে কিন্তু  কল ঢুকছেনা  তাহলে  কতটা বিরক্তিকর ব্যাপার! অথচ ঐ সময় টা আপনার কল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

ফোনে-ফুল-নেটওয়ার্ক-থাকা-সত্ত্বেও-কল-ঢুকে-না-কেন


তাই এর কারণ ও সহজ সমাধান  জানতে হলে এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পযর্ন্ত  পড়তে হবে । কারণ  ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন এর কারণ ও সহজ সমাধান নিয়ে ধাপে ধাপে আলোচনা করবো। তাই আর দেরি না করে আমরা মূল আলোচনায় যায়।

পেজ সূচীপত্রঃ ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন 

ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন 

ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন এর কারণ ও সহজ সমাধান সবার জানা থাকলে যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে মোবাইলে নেটওয়ার্ক থাকলেও কল যদি না ঢুকে  তাহলে  তাৎক্ষনিকভাবে সমস্যা সমাধান করা সহজ হবে। ফলে অযথা ঝামেলার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর সেজন্য প্রয়োজন ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন এর কারণ ও সমস্যাগুলো আগে আমাদের ভালোভাবে জানতে হবে। তবেই সহজে এর  সমাধান সম্পর্কে জানা যাবে।

১৯৭৩ সালে মোবাইল ফোন আবিষ্কার হওয়ার পর থেকেই যোগাযোগের এক নতুন ধারা উন্মোচিত হয়। সেই সময় থেকে শুরু করে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম এই মোবাইল ফোন। একে অপরের সাথে যোগাযোগ করতে,পরিবার ও আত্মীয়স্বজনদের সাথে কথা বলতে, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে, দূরে অবস্থিত কোন ব্যক্তির সাথে যোগাযোগ করতে কিংবা অফিসে সহকর্মীদের সাথে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে মোবাইল কলিং সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম।
ফোনে-ফুল-নেটওয়ার্ক-থাকা-সত্ত্বেও-কল-ঢুকে-না-কেন

তবে ভেবে দেখুন তো হঠাৎ যদি এই কলিং বন্ধ হয়ে যাই তবে কত বড় সমস্যা সৃষ্টি হতে পারে। প্রয়োজনীয় তথ্য, জরুরি সেবা, ইমার্জেন্সি পরিস্থিতিতে ফোনে নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল অফ হয়ে গেলে কি বিরক্তিকর পরিস্থিতিই না সৃষ্টি হবে। বিভিন্ন কারণে এ সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আমাদের এরকম বিরক্তিকর পরিস্থিতি থেকে রেহাই পেতে হলে এর কারণ ও সহজ সমাধান গুলো জেনে নেওয়া উচিত। আজ আমরা সহজ ভাষায় জানব, কেন এমন হয় এবং ঘরে বসেই কিভাবে সমাধান করা যায়।

নেটওয়ার্ক দেখালেও সিগন্যাল স্থিতিশীল নাও হতে পারে

ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন এক্ষেত্রে নেটওয়ার্ক দেখালেও সিগন্যাল স্থিতিশীল নাও হতে পারে কারণ নেটওয়ার্ক বা সিগন্যাল দেখালেই যে সংযোগ সবসময় স্থিতিশীল থাকবে -এটা নিশ্চিত নয়। অনেক সময় মোবাইলে নেটওয়ার্কের চিহ্ন থাকলেও সিগন্যাল দুর্বল থাকে। এর পিছনে বিভিন্ন কারণ কাজ করে। যেমন- টাওয়ার থেকে দূরত্ব বেশি হওয়া, আশেপাশে উঁচু ভবন বা গাছপালা থাকা, খারাপ আবহাওয়া কিংবা নেটওয়ার্কের অতিরিক্ত চাপ। সহজ ভাবে বলা যায় কেবল নেটওয়ার্কের উপস্থিতি থাকলেই সহজে যোগাযোগ করা যায় না বরং সিগন্যালের শক্তি ও পরিবেশগত অবস্থার উপরেই কলের মান নির্ভর করে। 

তাই নেটওয়ার্কের সিগনাল না দেখালে খোলা জায়গায় কিংবা টাওয়ারের কাছাকাছি গিয়ে কল দিলে তা সফল হবে। তা সম্ভব না হলে ফোনটি বন্ধ করে আবার চালু করতে হবে । এয়ারপ্ল্যান মোড চালু আছে কিনা তা দেখতে হবে এবং চালু থাকলে বন্ধ করতে হবে। নেটওয়ার্ক সেটিংস চালু রে দেখা। নেটওয়ার্ক সেটিংস যেভাবে করবেন- প্রথমে সেটিংসে যেতে হবে তারপর সিস্টেমে গিয়ে রিসেট অপশনে ও পরে রিসেট নেটওয়ার্ক সেটিংসে গেলেই নেটওয়ার্ক সেটিংস রিসেট হয়ে যাবে।

ভুল নেটওয়ার্ক মোড সেটিং 

ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন এজন্য ভুল নেটওয়ার্ক মোড সেটিং। বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্রামীন এলাকা গুলোতে সব নেটওয়ার্ক মোড উপস্থিত থাকেনা। ধরুন আপনি আপনার নেটওয়ার্ক মোড "4G Only"সেট করে রেখেছেন। এখন আপনি এমন এক এলাকায় গেলেন যেখানে 4G ভয়েস ঠিকমতো কাজ করে না,তাহলে কল ঢুকবে না। তাই নেটওয়ার্ক মোড ফটো সিলেক্ট করে রাখা উত্তম। সেটিং এ গিয়ে নেটওয়ার্ক মুড হতে LTE/3G/4G সিলেক্ট করুন। 

কল ফরওয়ার্ডিং বা call barring চালু

ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন এর ক্ষেত্রে কল ফরওয়ার্ডিং বাcall barring চালু থাকলে । কল ফরওয়ার্ডিং হল এমন একটি ফিচার যেখানে আপনার নম্বরে কল এলে সেটি সরাসরি অন্য নাম্বারে চলে যায়। ধরুন কেউ আপনার নাম্বারে কল করলো কিন্তু আপনার ফোনে কল না এসে অন্য নম্বরে চলে গেল এটি মূলত কল ফরওয়ার্ডিং। আর call barring বলতে বিশেষ ধরনের কল বন্ধ রাখাকে বোঝায় যেমন আউটগোয়িং, ইনকামিং কিংবা আন্তর্জাতিক কল ইত্যাদি। 

তাই এমন যদি কোন সমস্যা হয় যে কেউ আমাকে কল করছে কিন্তু কলটি আমার ফোনে না এসে অন্য ফোনে যাচ্ছে কিংবা ফোন বন্ধ দেখাচ্ছে তাহলে সেটিং-এ গিয়ে কল সেটিং হতে কল ফরওয়ার্ডিং কিংবা কল বেয়ারিং এ গিয়ে সেটা অফ করে দিতে হবে এরপর ফোন রিসেট মারলেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। 

ডু নট ডিস্টার্ব (DND)অন করা থাকলে

ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন এর  জন্য ডু নট ডিস্টার্ব (DND)অন করা থাকলে। ডু নট ডিস্টার্ব হলো ফোনের একটি সেটিং যা চালু করলে ফোনে আসা কল, নোটিফিকেশন ও মেসেজের শব্দ বন্ধ হয়ে যায়। আপনার ফোনে কল আসলেও শব্দ শোনা যায় না।অনেকেই আমরা কাজের সময় কিংবা ব্যস্ত থাকলে ডু নট ডিস্টার্ব মোড অন করে রাখি তাই ফোনে কল এসে যদি শব্দ সোনা না যায় তাহলে ডু ডিস্টার্ব অন আছে কিনা তা চেক করা উচিত। প্রথমে সেটিং এ গিয়ে সাউন্ডে ডু নট ডিস্টার্ব মুড অফ করতে হবে। তাহলেই ফোনে কল আসলে শব্দ শোনা যাবে।

সিম কার্ডের সমস্যা 

ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন এর কারণ ও সহজ সমাধান এর ক্ষেত্রে সিম কার্ডের সমস্যা একটি অন্যতম কারণ হতে পারে। অনেক সময় ফোনে সিম ঠিকমতো বসানো থাকেনা কিংবা পুরনো হলে কাজ করে না। আবার অনেক সময় বিশেষ কারণে সিম বন্ধ হয়ে গেলে কল আসে না। এমন অবস্থায় প্রথমে সিম খুলে আবার সিম লাগিয়ে দেখা উচিত। তারপর ফোনটাকে রিসেট করে কল চেক করে যদি কল আসে তাহলে এটা ঠিক হয়ে গিয়েছে আর যদি তাও তা ঠিক না হয় তাহলে সিম কোম্পানির কাস্টমার কেয়ার এ যাওয়া উচিত।

ব্যালেন্স বা প্যাকেজ সমস্যা

ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন এর কারণ ও সহজ সমাধানের জন্য ব্যালেন্স বা প্যাকেজ সমস্যা। ব্যালেন্স বা প্যাকেজ সমস্যা বলতে বোঝায় মোবাইল সিমে পর্যাপ্ত টাকা বা সঠিক কল প্যাকেজ না থাকলে কল করা বা কখনো কখনো কল রিসিভ করতে সমস্যা হতে পারে।যদি ইমারজেন্সি ব্যালেন্স নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষদ না করা হয় অনেক সময় সিম বন্ধ হয়ে যায়। যদি এমন হয় যে অন্য কাউকে কল দেওয়া যায় না এবং ইনকামিং কলও আসে না।

এমন অবস্থায় USSD কোড ডায়াল করে ব্যালেন্স আছে কিনা তা চেক কর।যদি ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে রিচার্জ করুন। এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর যদি তাও ঠিক না হয় তাহলে যে কোম্পানির সিম ব্যবহার করেন সেই কোম্পানি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করুন, তারা সহজে আপনার সমস্যা সমাধান করে দিতে পারবে। 

সফটওয়্যার বাগ বা আপডেট সমস্যা

সফটওয়্যার বাগ বা আপডেট সমস্যা সফটওয়্যার বাগ বলতে মূলত ফোন অপারেটিং সিস্টেমের বা অ্যাপের ভুলকে বোঝায়। কখনো কখনো নতুন আপডেট ইনস্টল করার পর পুরনো কনফিগারেশন ঠিকভাবে কাজ করে না।

তাই কেউ কল দিলে ফোন রিং করে না, কল ড্রপ বা কল কানেক্ট হয় না, ইনকামিং বা আউটগোয়িং কল ঠিকমতো কাজ করে না। এরকম অবস্থায় ফোনকে এরোপ্লেন বলে 30 মিনিটে রাখুন। এরপর রিসেট করে দেখুন কাজ হয় কিনা। যদি কাজ দাও না করে তাহলে মোবাইল সার্ভিসিং সেন্টারে নিয়ে যান। 

দ্রুত সমাধানের শর্ট লিস্ট

 দ্রুত সমাধানের শর্ট লিস্টগুলো হলো - ১. ফোন রিসেট ২. এরোপ্লেন মোড অন-অফ ৩.নেটওয়ার্ক মোড অটো ৪. সিম অন্য ফোনে পরীক্ষা ৫. অপারেটরের সাথে যোগাযোগ। ফোনে ফুল নেট থাকা মানেই সব ঠিক আছে এটা সব সময় সত্য নয়। অনেক সময় ছোটখাটো সেটিংস বা নেটওয়ার্কের সমস্যার কারণে কল নাও ঢুকতে পারে। 
ফোনে-ফুল-নেটওয়ার্ক-থাকা-সত্ত্বেও-কল-ঢুকে-না-কেন


শেষ কথাঃ ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন 

সাধারণত উপরের বিষয়গুলোর কারণেই ফোনে কল ঢুকে না। উপরের ধাপ গুলো একে একে অনুসরণ করলে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা সমাধান হয়ে যাবে। তবে কোন সমস্যা সমাধান না হলে নিকটবর্তী মোবাইল সার্ভিসিং সেন্টােরে যোগাযোগ করা উচিত। প্রযুক্তির ছোট সমস্যা নিয়ে দুচিন্তা না করে সঠিক কারণ খুঁজে বের করাই হলে বুদ্ধিমানের কাজ।

ফোনে ফুল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও কল ঢুকে না কেন এর কারণ ও সহজ সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো । আশা করি এই  ধরনের সমস্যা দেখা দিলেে এখন তা সহজেই সমাধান করা যাবে বলে আমি মনে করি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।



















এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url