সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৬
ordinarycc
9 Apr, 2026
সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৬`সম্পর্কে কি আপনি জানতে
চাচ্ছেন? কিন্তু এই সম্পর্কে কোথাও বিস্তারিত ভাবে জানতে পাচ্ছেন না? তাহলে আজকের
এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে পড়েন তাহলে ট্রেন যাত্রায় আপনার তেমন কোনো অসুবিধা হবে না আশা করছি ।
কারণ, এই আর্টিকেল এর মাধ্যমে আমরা শান্তাহার টু রাজশাহী
ট্রেনের সময়সূচী এবং ভাড়া, ট্রেনের নাম সেই সাথে কোন ট্রেনে
ভ্রমণ করলে সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে সেসব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাহলে চলুন, আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই।
পেজ সূচিপত্রঃসান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৬
সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৬
সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানবো ।
শান্তাহার থেকে রাজশাহী রুটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রেলপথ। প্রতিদিন এই
রুটে একাধিক আন্তঃনগর ও মেইল ট্রেন চলাচল করে। যা যাত্রীদের জন্য
সহজ আরামদায়ক ও সাশ্রয়ী ভ্রমণের সুযোগ তৈরি করে দিয়েছে।যারা নিয়মিত
চলাচল করে থাকেন তাদের জন্য ভ্রমণ করাটা সহজ হবে। তবে শান্তাহার থেকে রাজশাহীতে সরাসরি কোন ট্রেন যাই না কিন্তু সান্তাহার স্টেশন থেকে ট্রেন ছাড়ে আন্তঃনগর ৩টি ও মেইল ট্রেন ১টি সান্তাহার স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাই ।
কিন্তু অনেকেই আছেন যারা নতুন যাত্রী তাদের জন্য একটু কঠিন হয়ে পড়ে। কারণ তারা
জানে না সান্তাহার থেকে রাজশাহী কোন কোন ট্রেন চলাচল করে, রাজশাহী থেকে
সান্তাহার যেতে কত সময় লাগে, ট্রেনের ভাড়া কত, ট্রেন কখন কখন গিয়ে
পৌঁছাবে এসব বিষয় ধারনা নেই। তাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়।
কিন্তু চিন্তার কোন কারণ নেই যদি আপনারা এই রুটে সহজে চলাচল করতে চান তাহলে এই
আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই পড়লে আশা করি আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন। যারা নিয়মিত যাতায়াত করেন বা নতুন করে ভ্রমণের
পরিকল্পনা করছেন, তাদের জন্য সঠিক সময়সূচী জানা খুবই গুরুত্বপূর্ণ।
২০২৬ সালে এই রুটের ট্রেন সার্ভিস আরও নির্ভরযোগ্য ও উন্নত হয়েছে। নির্দিষ্ট
সময়ে ট্রেন ছাড়ে এবং কয়েক ঘণ্টার মধ্যেই রাজশাহী পৌঁছে দেয়। পাশাপাশি
বিভিন্ন আসন শ্রেণি অনুযায়ী ভাড়াও নির্ধারিত থাকায় যাত্রীরা নিজের বাজেট ও
আরাম অনুযায়ী সহজেই টিকিট বেছে নিতে পারেন।
সান্তাহার টু রাজশাহী চলাচলকারী ট্রেনের নাম
আর যেহেতু এটা কোন স্টেশন না এটি একটি জংশন। এখান থেকে ট্রেন সরাসরি না
ছাড়লেও এই জংশন থেকে তিনটি আন্তঃনগর ট্রেন ও একটি মেইল
ট্রেন সান্তাহার টু রাজশাহী চলাচল করে থাকে। তাহলে চলুন ট্রেন চলাচলের
নামগুলো ও সেই সাথে কোড গুলো জেনে নেই।
বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২) আন্তঃনগর
তিতুমীর এক্সপ্রেস (৭৩৪) আন্তঃনগর
বাংলা বান্ধা এক্সপ্রেস (৮০৪) আন্তঃনগর
উত্তরা এক্সপ্রেস (৩২) মেইল
সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী
অনেক যাত্রী আছেন যারা শান্তাহার থেকে রাজশাহী ট্রেনে চলাচল করতে চান। কিন্তু
তারা ট্রেনের সময়সূচি না জানার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন পড়তে
হয়। সময়সূচি না জানার কারণে তারা অনেক সময় আগে চলে আসে যার ফলে অনেকক্ষণ
বসে থাকতে হয়। আবার অনেকেই দেরি করে আসে যার জন্য তাদের ট্রেনটি মিস হয়ে যায়।
তাই তাদের জন্য আজকের এই আর্টিকেলে শান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী
সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। কখন ট্রেন ছাড়বে, কখন পৌছাবে, সেই সাথে
যেতে কত সময় লাগবে, সবকিছু আপনাদের বিস্তারিতভাবে ধারণা দেওয়া হবে। আশা করব
আপনারা এই সময়সূচি দেখে খুব সহজেই চলাচল করতে পারবেন।
সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচীঃ
ট্রেনের নাম
ছাড়ার সময়
পৌঁছানোর সময়
বরেন্দ্র এক্সপ্রেস
সকাল - ০৮.৫০ মিনিট
বেলা - ১১.১০ মিঃ
তিতুমীর এক্সপ্রেস
সন্ধ্যা - ০৭.০০ মিঃ
রাত - ৯.৩০ মিঃ
বাংলা বান্ধা এক্সপ্রেস
দুপুর - ০২.৩৫ মিঃ
বিকাল - ৫. ৩৫ মিঃ
উত্তরা এক্সপ্রেস
সকাল - ০৬.২২ মিঃ
বেলা - ১০.০০ মিঃ
সান্তাহার টু রাজশাহী ট্রেনের ভাড়া
ট্রেন চলাচল করার সময় আপনাদের সকলেরই উচিত ট্রেনের ভাড়া সম্পর্কে
জানা। কিন্তু ট্রেনে আসন ভেদে ভাড়া নির্ধারিত করা হয়ে থাকে। তাহলে চলুন
জেনে নেই কোন আসনের ভাড়া কত। তাহলে যারা নতুন তাদের জন্য অনেক সুবিধা হবে।
তাদের প্রতারণারও শিকার হতে হবে না।
সান্তাহার টু রাজশাহী ট্রেনের ভাড়াঃ
শোভন ঃ ১০৫ টাকা
শোভন চেয়ারঃ ১২৫ টাকা
প্রথম সিট ঃ ১৬৫ টাকা
স্নিগ্ধাঃ ২০৫ টাকা
মেইল ঃ ৬০ টাকা
সান্তাহার থেকে রাজশাহী সব ট্রেনের এই ভাড়া প্রযোজ্য।
কোন কোন দিন ট্রেন চলাচল করে ও বন্ধ থাকে
যারা ট্রেনে চলাচল করেন তাদের সকলেরই উচিত ট্রেন সাপ্তাহিক কয়দিন চলে ও
কয়দিন বন্ধ থাকে। না হলে হুট করে এসে ট্রেনে যাতায়াত করতে চাইলে বিপদে পড়তে
হবে। কারন সব ট্রেন সব দিন চলাচল করে না। তাহলে চলুন জেনে নেই সান্তাহার থেকে
রাজশাহী সপ্তাহে কয়দিন কোন ট্রেন চলাচল করে।
বাংলাবান্ধাঃ শনিবার বন্ধ
বরেন্দ্র এক্সপ্রেসঃ রবিবার বন্ধ
তিতুমীর এক্সপ্রেসঃ বুধবার বন্ধ
উত্তরা এক্সপ্রেসঃ সাপ্তাহিক কোন ছুটি নেই। এই ট্রেনটি প্রতিদিনই চলাচল
করে।
সান্তাহার টু রাজশাহী চলাচলের জন্য কোন ট্রেন বেছে নিবেন
ট্রেনে যাওয়ার জন্য আপনারা কোন ট্রেনটি বেছে নিবেন সেটা মূলত আপনার সময় , আরামদায়ক ও বাজেটের উপর
নির্ভর করে থাকে। যদি আপনি দ্রুত ও আরামদায়ক ভ্রমন করতে চান তাহলে
আন্তঃনগর ট্রেন যেমনঃ বরেন্দা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও বাংলাবান্ধা
এক্সপ্রেস বেছে নিতে পারেন। এর মধ্যে যদি আপনি এসিতে যেতে চান তাহলে আপনাকে বাংলা
বান্ধা বেছে নিতে হবে। আর যদি বলেন এসি ছাড়া যাব তাহলে আপনাকে বরেন্দ্র ও
তিতুমীর এক্সপ্রেসে যেতে হবে।
তাছাড়া একটি লোকাল ট্রেন যার নাম হচ্ছে উত্তরা এক্সপ্রেস। যদি আপনি
টাকা বাঁচিয়ে যেতে চান তাহলে আপনাকে এই ট্রেনটি বেছে নিতে হবে। কারণ এই
ট্রেনে অন্যান্য ট্রেনের তুলনায় ভাড়া অনেক কম। কিন্তু যেতে অনেক
সময় লাগে। আর আপনি যদি দ্রুত যেতে চান তাহলে উপরের তিনটি আপনাকে বেছে
নিতে হবে।
কিন্তু যদি আপনি দিনে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে বাংলাবান্ধা এক্সপ্রেস ও
বরেন্দ্র এক্সপ্রেস এবং উত্তরা এক্সপ্রেস বেছে নিতে হবে কারণ এটি সন্ধ্যার মধ্যে আপনাকে রাজশাহীতে পৌঁছায় দিবে। অন্যদিকে তিতুমীর
এক্সপ্রেস টি যেতে রাত দশটা পার হয়ে যায়। তাই বলা যায় যে আপনার প্রয়োজন
অনুযায়ী আপনি যেকোনো ট্রেনে যেতে পারেন ।
ট্রেনের টিকিট কিভাবে অনলাইনে কিনবেন?
সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৬ বর্তমানে অনলাইনে ট্রেনের টিকিট কেনা খুবই সহজ ও সময় বাঁচানোর একটি উপায়। আপনি
ঘরে বসেই
Rail Sheba
অ্যাপ অথবা
Bangladesh Railway e-Ticketing System
ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট কাটতে পারেন। প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে
এক্ষেত্রে আপনার নাম, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র তথ্য দিতে হয়।
এরপর লগইন করে যাত্রার তারিখ, স্টেশন সান্তাহার থেকে রাজশাহী এবং আসন
শ্রেণি নির্বাচন করলেই উপরে উল্লেখিত ট্রেনগুলোর তালিকা চলে আসবে।
এরপর আপনার পছন্দের ট্রেন বেছে নিয়ে অনলাইনে পেমেন্ট করতে হবে। বিকাশ, নগদ,
রকেট বা ব্যাংক কার্ড ব্যবহার করে খুব সহজেই টাকা পরিশোধ করা যায়। পেমেন্ট
সম্পন্ন হলে একটি ই-টিকিট পাবেন, যা আপনি মোবাইলে সংরক্ষণ করতে পারেন বা
প্রিন্ট করেও ব্যবহার করতে পারবেন। যাত্রার সময় এই টিকিটটি দেখালেই হবে, তাই
আলাদা করে কাউন্টারে যাওয়ার ঝামেলা থাকে না।
আর যারা অনলাইনে টিকিট কাটতে দক্ষ না তারা রেলস্টেশনে সরাসরি গিয়ে টিকিট কাটতে পারেন অথবা ট্রেন ছাড়ার আধা ঘন্টা আগে গিয়ে ট্রেনের টিকিট কেটে নিতে পারেন তবে মনে রাখবেন ট্রেনের টিকিট কেটে ভ্রমণ করলেই আপনার জন্য ভ্রমণ যাত্রা বেশি নিরাপদ হবে।
উপসংহারঃসান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৬
সান্তাহার টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়া ২০২৬ এই আর্টিকেলের
মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আপনারা এটি পড়ে থাকেন তাহলে
অবশ্যই এখান থেকে উপকৃত হবেন আশা করা যায়। যারা নতুন যাত্রী তারা অবশ্যই ট্রেন ভ্রমণের আগে ট্রেনের সময়সূচী ও ভাড়া অবশ্যই জেনেশুনে তারপরে যাবেন। না হলে হঠাৎ করে যে কোন সমস্যাই পড়তে পারেন।
আপনাদের যাত্রা শুভ হোক এবং এই আর্টিকেল পড়ে যদি আপনাদের কাজে লাগে বা উপকারে আসে তাহলে অন্যদের সাথে এই আর্টিকেলটি শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারেন সেই সাথে আমরাও আরো অনুপ্রাণিত হবো। আপনাদের সুস্থতা ও ভ্রমণ কামনা করছি।
অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url