ঘুমাতে দেরি হলে কোন ৩ টা অভ্যাস আগে বাদ দেব

 ঘুমাতে দেরি হলে কোন ৩ টা অভ্যাস আগে বাদ দেব এর আগে আপনাকে অবশ্যই জানতে হবে ঘুম দেরিতে আসার কারণ কি।ঘুমাতে দেরি হলে কিছু খারাপ অভ্যাস আগে বাদ দেওয়া খুবই জরুরি। বিশেষ করে রাতে মোবাইল ব্যবহার, ক্যাফেইন গ্রহণ এবং অনিয়মিত ঘুমের সময়সূচি ঘুমের বড় বাধা হয়ে দাঁড়ায়। 

ঘুমাতে-দেরি-হলে-কোন-৩-টা-অভ্যাস-আগে-বাদ-দেব

ভালো ঘুমের জন্য নিয়মিত রুটিন মেনে চলা, মানসিক চাপ কমানো এবং সঠিক পরিবেশ তৈরি করা গুরুত্বপূর্ণ। ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই আপনি আপনার ঘুমের মান উন্নত করতে পারবেন এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন।

`পেজ সূচিপত্রঃ ঘুমাতে দেরি হলে কোন ৩ টা অভ্যাস আগে বাদ দেব

ঘুমাতে দেরি হলে কোন ৩ টা অভ্যাস আগে বাদ দেব

ঘুম মানুষের শরীর ও মনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ নতুন করে কাজ করার  শক্তি যোগায়। পর্যাপ্ত ঘুম হলে মস্তিষ্ক ভালোভাবে কাজ করে, স্মৃতিশক্তি ভালো রাখে এবং কখন কিভাবে খারাপ লাগছে ও মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করছে। ঘুম মানুষের মানসিক চাপ থেকে মুক্তি রাখতে সহায়তা করে। এছাড়া ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সুস্থ সঠিক জীবন যাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আজকে আমরা জানবো ঘুমাতে দেরি হলে কোন তিনটা অভ্যাস আগে বাদ দেবো। প্রথমত,ঘুমানোর আগে মোবাইল বা অন্য স্ক্রিন ব্যবহার করলে চোখে  লাইট পড়ে, যা মস্তিষ্ককে জাগ্রত রাখে। এর ফলে ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের মান খারাপ হয়। তাই ভালো ঘুমের জন্য ঘুমানোর অন্তত ৩০ মিনিট আগে স্ক্রিন ব্যবহার বন্ধ করা উচিত।
ঘুমাতে-দেরি-হলে-কোন-৩-টা-অভ্যাস-আগে-বাদ-দেব
দ্বিতীয়ত, রাতে ঘুমানোর আগে চা কফি পান করা। চা বা কফিতে থাকা ক্যাফেইন শরীরকে সতেজ রাখে, যা রাতে ঘুমানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। রাতে বেশি চা বা কফি পান করলে ঘুম দেরিতে আসে এবং বারবার ঘুম ভেঙে যেতে পারে। তাই সন্ধ্যার পর এসব পানীয় এড়িয়ে চলাই ভালো।

তৃতীয়ত, ঘুমের অনিয়ম যা প্রতিদিন ভিন্ন সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস শরীরের স্বাভাবিক ঘুমের চক্রকে নষ্ট করে দেয়। এতে সহজে ঘুম আসে না এবং সকালে ক্লান্ত লাগে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস গড়ে তুললে ঘুমের মান ভালো হয়।

দেরিতে ঘুমানোর খারাপ অভ্যাস কেন?

 এই সমস্যাটি বেশি দেখা যায় শহরের দিকে, কারণ অনেকেই রাত ৯–১০টার পর খাবার খাওয়ার অভ্যাস করে। কিন্তু এত দেরিতে রাতের খাবার খাওয়া শরীরের জন্য মোটেও ভালো নয়। চেষ্টা করা উচিত সন্ধ্যার মধ্যেই রাতের খাবার শেষ করা। বিশেষ করে এই সময় ভারী খাবার বা চা-কফি এড়িয়ে চলা দরকার। দেরিতে খাওয়ার ফলে হজমে সমস্যা হয়, শরীরে অতিরিক্ত চর্বি জমে এবং হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে।

ঘুমানোর ঠিক আগে খাবার খেলে শরীরকে একসাথে দুইটি কাজ করতে হয় একদিকে খাবার হজম করা, অন্যদিকে ঘুমের জন্য প্রস্তুত হওয়া। এতে শরীরের উপর অতিরিক্ত চাপ পড়ে, যা ভবিষ্যতে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। যেমন হার্টের সমস্যা, রক্তে গ্লুকোজের ভারসাম্য নষ্ট হওয়া কিংবা ধমনীর ক্ষতি। এছাড়া অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যাও দেখা দিতে পারে, কারণ শুয়ে থাকলে পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে এসে খাদ্যনালিতে জ্বালা সৃষ্টি করে।

আরো একটা সমস্যা হলো, এই অভ্যাস শরীরকে দুর্বল করে দেয়। নিয়মিত দেরিতে ঘুমালে সহজেই অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে, মেজাজ খারাপ থাকে এবং ছোট ছোট বিষয়েও বিরক্তি আসে। তাই সুস্থ ও ভালো থাকতে হলে সময়মতো ঘুমানো খুবই দরকার।

বিছানায় শুয়ে অতিরিক্ত চিন্তা

বিছানায় শুয়ে অতিরিক্ত চিন্তা করা ঘুমের জন্য ক্ষতিকর। এতে মস্তিষ্ক শান্ত হতে পারে না, ফলে ঘুম আসতে দেরি হয়। ঘুমের সময় শরীর আরাম পাওয়ার কথা থাকলেও চিন্তার কারণে সেই আরাম নষ্ট হয়ে যায়। তাই দ্রুত ঘুমানোর জন্য এসব চিন্তা কমানো দরকার।

এই অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে মানসিক চাপ ও দুশ্চিন্তা বাড়তে থাকে। এতে ঘুমের মান খারাপ হয় এবং সকালে উঠতে কষ্ট হয়। শরীর ক্লান্ত লাগে, মনোযোগ কমে যায় এবং কাজে মন বসে না। তাই ঘুমানোর আগে মনকে শান্ত রাখা এবং অপ্রয়োজনীয় চিন্তা এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ।

ঘুমানোর আগে অতিরিক্ত খাবার খাও

ঘুমানোর আগে অল্প ও হালকা খাবার খাওয়া শরীরের জন্য উপকারী। এতে রাতে ক্ষুধা লাগে না, ফলে ঘুমের মধ্যে অস্বস্তি কম হয় এবং ভালোভাবে ঘুমানো যায়। হালকা খাবার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেয় এবং ঘুমের মানও উন্নত করে।এছাড়া হালকা খাবার খেলে হজম সহজ হয় এবং পেটে চাপ পড়ে না। এতে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা কম হয় এবং শরীর আরাম পায়। নিয়মিত এই অভ্যাস মেনে চললে সুস্থ ও ভালো ঘুম নিশ্চিত করা যায়।

কিন্তু ঘুমানোর আগে অতিরিক্ত খাবার খাওয়া শরীরের জন্য ভালো না। এতে হজম করতে শরীরকে বেশি কাজ করতে হয়, ফলে ঘুম আসতে দেরি হয়। বেশি খেলে পেটে অস্বস্তি, গ্যাস বা বদহজমের সমস্যা হতে পারে, যা ঘুমের মান কমিয়ে দেয়।এছাড়া অতিরিক্ত খাওয়ার কারণে শরীরে চর্বি জমতে পারে এবং ওজন বাড়ার ঝুঁকি থাকে। ঘুমের আগে ভারী খাবার খেলে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাও হতে পারে, যা শুয়ে থাকলে আরও বাড়ে। তাই ঘুমানোর আগে হালকা ও অল্প খাবার খাওয়াই ভালো।

দিনের বেলা বেশি ঘুমালে ঘুমাতে দেরি হয়

মানুষ সারাদিন নিত্য প্রয়োজনীয় কাজ করে থাকে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। অনেক সময় মানুষ ক্লান্ত হয়ে পড়লে বিকালে কিংবা দুপুরে খাওয়ার পরে একটু বিশ্রামের প্রয়োজন বোধ করে। তখন তারা বিকালে একটু ঘুমিয়ে নেই । যাতে করে তাদের শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। বিকালে একটু রেস্ট নিয়ে যাতে তারা আরো বেশি করে কাজ করতে পারে।

কিন্তু অনেকে দিনের বেলা অনেকক্ষণ ঘুমানোর ফলে রাতে তাড়াতাড়ি ঘুম আসে না। যার ফলে তাকে সারারাত কিংবা রাত একটা থেকে দুইটা পর্যন্ত জেগে থাকা লাগে। আর এই ভাবে চলতে থাকলে তার শরীর কিছুদিন পর এমনি অস্বস্তি বোধ হতে শুরু করে। রাত তো ঘুমানোর জন্যই কিন্তু আমরা দিনে ঘুমানোর ফলে রাতে তাড়াতাড়ি ঘুমায় না যার ফলে রাতে ঘুম আসে। যার জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার উপায়

রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া অনেকের জন্যই কঠিন হয়ে যায়, কিন্তু কিছু সহজ অভ্যাস মেনে চললে এটি সহজ করা সম্ভব। চলুন জেনে নেই সেই অভ্যাস গুলো কি কিঃ

প্রথমত, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস গড়ে তুলুন। শরীর একটি রুটিন পছন্দ করে, তাই প্রতিদিন একই সময়ে ঘুমালে দ্রুত ঘুম আসতে শুরু করবে। ঘুমানোর আগে মোবাইল, টিভি বা ল্যাপটপ ব্যবহার কমিয়ে দিন, কারণ এগুলোর নীল আলো মস্তিষ্ককে জাগিয়ে রাখে। এর বদলে বই পড়া, হালকা গান শোনা বা দোয়া/ধ্যান করা মনকে শান্ত করে এবং দ্রুত ঘুমাতে সাহায্য করে।

দ্বিতীয়ত, ঘুমানোর আগে ভারী খাবার বা ক্যাফেইনযুক্ত পানীয় চা, কফি এড়িয়ে চলুন। রাতে হালকা খাবার খেলে শরীর আরাম পায় এবং ঘুম ভালো হয়। এছাড়া ঘুমানোর পরিবেশও গুরুত্বপূর্ণ। রুমটি অন্ধকার, শান্ত এবং ঠান্ডা রাখার চেষ্টা করুন। বিছানায় যাওয়ার আগে অতিরিক্ত চিন্তা না করে মনকে রিল্যাক্স রাখলে সহজেই ঘুম চলে আসবে।

সবশেষে, দিনে কিছুটা শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করুন। এতে শরীর ক্লান্ত হয় এবং রাতে স্বাভাবিকভাবেই ঘুম ভালো আসে। এই অভ্যাসগুলো নিয়মিত মেনে চললে খুব দ্রুতই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে।

একজন মানুষের কতক্ষন ঘুমের প্রয়োজন

একজন মানুষের দৈনিক ঘুমের প্রয়োজন তা বয়স ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো প্রয়োজন। এই সময়টুকু ঘুম শরীরের ক্লান্তি দূর করে, মস্তিষ্ককে সতেজ রাখে এবং পরের দিনের কাজের জন্য শক্তি জোগায়। পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে ওঠে এবং নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

অন্যদিকে শিশু ও কিশোরদের জন্য ঘুমের প্রয়োজন আরও বেশি, সাধারণত ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত হতে পারে। কারণ তাদের শরীর ও মস্তিষ্ক তখনও বিকাশমান থাকে। নিয়মিত ও পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তি উন্নত করে এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার উপকারিতা

রাতে আল্লাহ তাআলা ঘুমের জন্য বানিয়েছেন। প্রতিটি মানুষেরই ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার অনেক উপকারিতা রয়েছে। যা শরীর ও মনের জন্য খুবই ভালো। প্রথমত, তাড়াতাড়ি রাতে ঘুমালে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় এবং সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন কাজকর্ম আনন্দের সাথে  করা যায়। সেই সাথে সারাদিন কাজ করার শক্তি পায়, মনোযোগ বৃদ্ধি পায়, কাজের দক্ষতা উন্নত হয় এবং কাজের গুণগত মানও অনেক ভালো হয়।
রাতে-তাড়াতাড়ি-ঘুমিয়ে-পড়ার-উপকারিতা

দ্বিতীয়ত, তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস মানসিক স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। এটি মানসিক চাপ কমায়, মেজাজ ভালো রাখে এবং উদ্বেগ বা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। এছাড়া ত্বক ভালো থাকে, চোখের নিচে কালো দাগ কমে এবং শরীরের হরমোন সঠিকভাবে কাজ করে। সব মিলিয়ে, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

আরো পড়ুনঃ পারিবারিক ও দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখার উপায়

উপসংহারঃ ঘুমাতে দেরি হলে কোন ৩ টা অভ্যাস আগে বাদ দেব

ঘুমাতে দেরি হলে কোন ৩ টা অভ্যাস আগে বাদ দেব এই সম্পর্কে আর্টিকেল এর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি প্রিয় পাঠকেরা আপনারা যদি উপরের পদ্ধতি গুলো মেনে চলতে পারেন তাহলে রাতে তাড়াতাড়ি ঘুমাতে পারবেন এবং সেই সাথে শরীর স্বাস্থ্য কেউ ভালো রাখতে পারবেন।
আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোন মতামত দেওয়ার থাকে তাহলে কোন বিষয়ের উপর আর্টিকেলগুলো পড়তে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। ভাল থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url