বিনা পুঁজিতে শিক্ষার্থীদের জন্য সেরা কিছু অনলাইন বিজনেস আইডিয়া ২০২৬


বিনা পুঁজিতে শিক্ষার্থীদের জন্য সেরা কিছু অনলাইন বিজনেস আইডিয়া ২০২৬ নিয়ে হাজির হয়েছি এই আর্টিকেলের মাধ্যমে। শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এই আর্টিকেলের মাধ্যমে বিনা পুঁজিতে কিছু অনলাইনে বিজনেসের আইডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

বিনা-পুঁজিতে-শিক্ষার্থীদের-জন্য-সেরা-কিছু-অনলাইন-বিজনেস-আইডিয়া-২০২৬

যারা স্টুডেন্ট আছেন তারা যদি কম পুজিতে বা বিনা পুঁজিতে অনলাইনে বিজনেস করতে চান তাহলে আপনাকে অবশ্যই বিনা পুঁজিতে শিক্ষার্থীদের জন্য সেরা কিছু অনলাইন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই সেই সম্পর্কে বিস্তারিত নিয়ে হাজির হয়েছি আজকের এই আর্টিকেলে।

পেজ সূচিপত্রঃ বিনা পুঁজিতে শিক্ষার্থীদের জন্য সেরা কিছু অনলাইন বিজনেস আইডিয়া ২০২৬

বিনা পুঁজিতে শিক্ষার্থীদের জন্য সেরা কিছু অনলাইন বিজনেস আইডিয়া ২০২৬

বিনা পুঁজিতে শিক্ষার্থীদের জন্য সেরা কিছু অনলাইন বিজনেস আইডিয়া ২০২৬ শেয়ার করব এই আর্টিকেলটির মাধ্যম দিয়ে। বর্তমানে অনেক শিক্ষার্থী আছে যারা পড়াশোনার পাশাপাশি ছোটখাটো একটা ইনকামের সোর্স বের করতে চাই। তাই তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কিভাবে বিনা পুঁজিতে অনলাইনে ইনকাম করা যায়। তাই শুধুমাত্র তাদের জন্য আজকের এই আর্টিকেলটি শেয়ার করলাম।
বিনা-পুঁজিতে-শিক্ষার্থীদের-জন্য-সেরা-কিছু-অনলাইন-বিজনেস-আইডিয়া-২০২৬

আজকাল অনলাইনে আয় করার সুযোগ এত বেশি হয়ে গেছে যে, সেক্ষেত্রে চাইলে একদম বিনা পুঁজিতে নিজের একটা ইনকামের পর তৈরি করতে পারে। আগে যেখানে ব্যবসা মানে টাকা , দোকান বা বড় কিছু সেটা লাগতো এখন শুধু একটা মোবাইল বা ল্যাপটপ আর ইন্টারনেট থাকলে অনেক কিছু করা সম্ভব। অনেক শিক্ষার্থী আছে যারা সারাদিন শুধু মোবাইলে ভিডিও দেখিয়ে দিন কাটে দেয় তারা চাইলে খুব সহজেই এ আর্টিকেল থেকে ধারণা নিয়ে ইনকাম শুরু করতে পারে।

আপনি যদি একজন শিক্ষার্থী হন, তাহলে পড়াশোনার পাশাপাশি অল্প সময় দিয়েও এসব অনলাইন বিজনেস শুরু করতে পারেন। শুরুতে হয়তো ইনকাম কম হতে পারে, কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে ভালো একটা আয় করা সম্ভব। সবচেয়ে ভালো বিষয় হলো এখানে কোনো ঝুঁকি নেই, কারণ আপনার পুঁজি লাগছে না  শুধু আপনার সময়, পরিশ্রম আর শেখার ইচ্ছাটাই সবচেয়ে বড় বিনিয়োগ।

ফ্রিল্যান্সিং করে ঘরে বসে শুরু করার সহজ উপায়

বিনা পুঁজিতে শিক্ষার্থীদের ইনকামের একটি অন্যতম মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয় করা। আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা পড়াশোনার পাশাপাশি ইউটিউবে ফ্রিল্যান্সিং এর কোর্স করে কিংবা অফলাইনে দুই থেকে তিন মাসে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা নিয়ে খুব সহজেই আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। কিভাবে করবেন চলুন তাহলে আপনাদের আজকে বলি। 


প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট ইস্কেল নির্বাচন করতে হবে। যেমন ধরেন আপনি গ্রাফিক ডিজাইন , কন্টেন রাইটিং, ডাটা এন্ট্রি , ওয়েব ডিজাইন কিংবা ডিজিটাল মার্কেটিং যে কোন একটির উপরে দক্ষ হতে হবে। শেখার পাশাপাশি ছোট ছোট প্রজেক্ট করে একটি পোর্টফোলিও তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্লায়েন্টরা কাজ দেওয়ার আগে আপনার পূর্বের কাজ দেখতে চায়। এরপর আপনি Fiverr, Upwork বা Freelancer-এর মতো মার্কেটপ্লেসে একটি প্রফেশনাল প্রোফাইল খুলে সেখানে নিজের সার্ভিসগুলো সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন।

এরপর নিয়মিতভাবে জবের জন্য আবেদন করতে হবে এবং ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। শুরুতে হয়তো কম দামে কাজ করতে হতে পারে, কিন্তু ভালো রিভিউ পেলে ধীরে ধীরে কাজ ও আয় দুটোই বাড়বে। পাশাপাশি ক্লায়েন্টের সাথে ভালো যোগাযোগ রাখা এবং সময়মতো কাজ ডেলিভারি দেওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন অল্প সময় দিয়েও নিয়মিত কাজ করেন, তাহলে কয়েক মাসের মধ্যেই ফ্রিল্যান্সিং থেকে একটি ভালো ইনকামের উৎস তৈরি করতে পারবেন।

কনটেন্ট রাইটিং দিয়ে অনলাইনে ক্যারিয়ার গড়ার সুযোগ

শিক্ষার্থীদের বিনা পুঁজিতে ইনকাম করার আরেকটি অন্যতম মাধ্যম হচ্ছে কনটেন্ট রাইটিং করে ইনকাম। বর্তমানে এটি একটি জনপ্রিয় কাজ হয়ে দাঁড়িয়েছে। তাই আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা চাইলে খুব সহজে কনটেন্ট রাইটিং কাজটি শিখে ইনকাম করতে পারেন। এতে করে আপনার কোন ইনভেস্ট এর প্রয়োজন নেই। শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আপনি কন্টেন্ট রাইটিং করে ইনকাম করতে পারবেন।

বর্তমানে বড় বড় কোম্পানিগুলো কনটেন্ট রাইটার খুঁজে থাকে। আপনি চাইলে সেখানে আবেদন করে কনটেন্ট রাইটিং এর কাজ শুরু করতে পারেন। তাছাড়া দেখা যায় যে যদি আপনি নিজেই ওয়েবসাইট খুলে প্রতিদিন কনটেন্ট লিখতে শুরু করেন তাহলে গুগল থেকে এডসেন্স পেলে আপনি সেখান থেকে পেসিভ ইনকাম করতে পারবেন। আবার অনেকে আছেন যারা তাদের ওয়েবসাইটে লেখালেখি করার জন্য রাইটার নিয়োগ দিয়ে থাকে। আপনি চাইলে সেখানেও যোগ দিতে পারেন।

কোন কোন প্লাটফর্মে কাজ করবেনঃ
  • ফ্রিল্যান্সার ডটকম
  • আপ ওয়ার্ক
  • ফাইবার

বিনা পুঁজিতে ড্রপ শিপিং ব্যবসা করে ইনকাম

ড্রপশিপিং এমন একটা অনলাইন ব্যবসা যেখানে আপনাকে আগে থেকে কোনো পণ্য কিনে রাখতে হয় না। আপনি শুধু একটি অনলাইন দোকান বা পেজে বিভিন্ন প্রোডাক্ট দেখাবেন। যখন কোনো কাস্টমার আপনার কাছ থেকে অর্ডার করবে, তখন আপনি সেই অর্ডারটি মূল সাপ্লায়ারের কাছে পাঠিয়ে দিবেন। এরপর সাপ্লায়ার সরাসরি কাস্টমারের ঠিকানায় পণ্য পাঠিয়ে দেয়। অর্থাৎ, পণ্য আপনার হাতে না এসেই পুরো বিক্রির কাজটা সম্পন্ন হয়ে যায় এটাই ড্রপশিপিংয়ের সবচেয়ে বড় সুবিধা।

এখানে ইনকামটা আসে পণ্যের দামের পার্থক্য থেকে। আপনি সাপ্লায়ারের কাছ থেকে কম দামে পণ্য পাবেন, আর কাস্টমারের কাছে একটু বেশি দামে বিক্রি করবেন। এই বাড়তি অংশটাই আপনার লাভ। ধরুন, একটি পণ্যের আসল দাম ৩০০ টাকা, আপনি সেটি ৫০০ টাকায় বিক্রি করলেন তাহলে ২০০ টাকা আপনার আয়। 

তবে শুধু প্রোডাক্ট দিলেই হবে না, আপনাকে ভালোভাবে মার্কেটিং করতে হবে, যেমন ফেসবুকে পোস্ট, বিজ্ঞাপন বা ভিডিও বানানো। ধীরে ধীরে যখন আপনার পেজ বা স্টোরে বেশি কাস্টমার আসবে, তখন আপনার ইনকামও অনেক বেড়ে যাবে। একজন শিক্ষার্থী চালে এই কাজটি খুব সহজেই শুরু করতে পারে।

বিনা পুঁজিতে কিভাবে এফিলিয়েট মার্কেটিং করবেন

যদি আপনি একজন শিক্ষার্থ হয়ে থাকেন আর বিনা প্রতিটি অনলাইনে কিছু লাভজনক ব্যবসা শুরু করতে চান তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার জন্য সত্যি ভাল একটা অপশন হতে পারে আশা করা যায়।

কারণ এখানে নিজের কোন পণ্য তৈরি করা আগে থেকে টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই । আপনি শুধু অন্য কোন কোম্পানির পণ্য বা সার্ভিস মানুষের কাছে রেফার করবেন। আর সে অনুযায়ী ইনকাম করবেন।র্তমান সময়ে অনেক বড় বড় কোম্পানি তাদের প্রোডাক্ট বিক্রির জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু রেখেছে, যেখানে খুব সহজেই আপনি যুক্ত হতে পারেন।

এই কাজটা একদম শিক্ষার্থীর জন্য অনেক সহজ ও ঘরে বসে এই কাজটি করতে পারবে। এই কাজটি কিভাবে করবে একজন শিক্ষার্থী ভালোভাবে শুরু করবে সেই সম্পর্কে ধারণা দেবো।

এই প্রক্রিয়াটা খুব সহজ প্রথমে আপনাকে কোনো একটি কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামে রেজিস্টার করতে হবে। তারপর তারা আপনাকে কিছু নির্দিষ্ট পণ্যের ইউনিক লিংক দিবে। সেই লিংক আপনি ফেসবুক, ইউটিউব, ব্লগ বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। 

যখন কেউ আপনার সেই লিংকের মাধ্যমে পণ্য কিনবে, তখন কোম্পানি আপনাকে একটি নির্দিষ্ট কমিশন দিবে। যত বেশি মানুষ আপনার লিংক থেকে কিনবে, আপনার আয় তত বেশি হবে। নিয়মিত কাজ করলে এটা থেকে ভালো একটা প্যাসিভ ইনকাম তৈরি করা সম্ভব।

অ্যাপ ডেভেলপমেন্ট এর কাজ করে ইনকাম

অ্যাপ ডেভেলপমেন্ট করি ইনকাম করতে চাইলে এই সম্পর্কে আপনাকে আগে ধারণা থাকতে হবে।অ্যাপ ডেভেলপমেন্ট হলো মোবাইল বা সফটওয়্যার অ্যাপ তৈরি করার কাজ, যা এখন অনলাইনে ইনকামের একটি খুব জনপ্রিয় মাধ্যম। 

আপনি যদি Android বা iOS অ্যাপ বানানো শিখতে পারেন, তাহলে ঘরে বসেই ভালো আয় করা সম্ভব। শুরুতে Java, Kotlin বা Flutter-এর মতো টেকনোলজি শিখে ছোট ছোট অ্যাপ তৈরি করতে পারেন। ধীরে ধীরে দক্ষতা বাড়ালে বড় প্রজেক্টেও কাজ করার সুযোগ পাবেন।

এই কাজ থেকে ইনকাম করার কয়েকটি উপায় আছে। প্রথমত, আপনি নিজের অ্যাপ বানিয়ে Google Play Store বা Apple App Store-এ পাবলিশ করতে পারেন। সেখানে বিজ্ঞাপন , ইন-অ্যাপ পারচেজ বা সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করা যায়।

 দ্বিতীয়ত, আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ক্লায়েন্টের জন্য অ্যাপ বানিয়ে সরাসরি টাকা আয় করতে পারেন। তৃতীয়ত, কোনো কোম্পানির সাথে রিমোট জব করেও ইনকাম করা সম্ভব। নিয়মিত প্র্যাকটিস, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ এবং ধৈর্য ধরে এগোতে পারলে অ্যাপ ডেভেলপমেন্ট থেকে অনেক ভালো ইনকাম করা যায়। বিশেষ করে এ ধরনের কাজগুলো শিক্ষার্থীরা খুব দক্ষতার সাথে করতে পারে।

অ্যাপ ডেভেলপমেন্ট করে ইনকাম করার প্ল্যাটফর্মগুলো পয়েন্ট আকারে নিচে দিলামঃ

  • Google Play Store – নিজের অ্যাপ পাবলিশ করে Ads ও ইন-অ্যাপ পারচেজ থেকে আয়
  • Apple App Store – iOS অ্যাপ থেকে সাবস্ক্রিপশন ও ডাউনলোড ইনকাম
  • Upwork – ক্লায়েন্টের অ্যাপ বানিয়ে ডলার ইনকাম
  • Fiverr – ছোট প্রজেক্ট করে দ্রুত ইনকাম
  • Freelancer – বিভিন্ন অ্যাপ প্রজেক্টে কাজ করার সুযোগ
  • Toptal – অভিজ্ঞদের জন্য হাই-পেইড কাজ
  • AdMob – নিজের অ্যাপে বিজ্ঞাপন বসিয়ে ইনকাম

বিনা পুঁজিতে অনলাইনে টিউটোরিং

শিক্ষার্থীদের বিনা পুঁজিতে অনলাইনে ইনকামের আরেকটি আইডিয়া হচ্ছে অনলাইনে টিউটোরিং বা অনলাইনে পড়ানো। বর্তমানে এই ধরনের কাজটি এখন পুরো দেশ জুড়ে ছড়িয়ে গিয়েছে। বিশেষ করে করোনা যখন শুরু হয় তখন সবাই অনলাইনের মাধ্যমে ক্লাস করত। আর তখন থেকেই এখন অনেক ছাত্রছাত্রী অনলাইনে মাধ্যমে টিচারদের কাছে কোচিং করে থাকে।
বিনা-পুঁজিতে-অনলাইনে-টিউটোরিং

তাই যেসব শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি আর্থিক সংকট মেটানোর জন্য ইনকাম করতে চান তারা অনলাইনে কোচিং করাতে পারেন। সেজন্য আপনাকে ফেসবুক পেজে আপনার দক্ষতার উপর যেমন ধরেন আপনি বাংলা, ইংরেজি, অংক, রসায়ন , পদার্থবিজ্ঞান যে কোন একটির উপর আপনার ভালো দক্ষতা আছে কিংবা আপনি এইসব বিষয় নিয়ে পড়াশোনা করেন।

তাহলে আপনি ফেসবুক পেজে কিংবা গ্রুপে আপনি আপনার দক্ষতা খুব ভালোভাবে লিখে পোস্ট করবেন। দেখবেন ঠিক কয়েকদিন পরে অনেক শিক্ষার্থীরা আপনার কাছে পড়ার জন্য মেসেজ কিংবা কল দিতে থাকবে। এভাবে ধীরে ধীরে শুরু করলে এক পর্যায়ে দেখবেন অনলাইনে আপনার অনেক বড় একটা প্লাটফর্ম হয়ে গেছে যেখানে হাজার হাজার শিক্ষার্থী দের আপনি অনলাইনে পরিয়ে থাকবেন। আর এভাবেই বিনা পুঁজিতেই আপনি ইনকাম করতে পারবেন।

ই-কমার্স বিজনেস করে ইনকাম

ই কমার্স বলতে মূলত অনলাইনে পণ্য বা সেবা বিক্রি করে ইনকাম করা হয়। আপনি নিজে প্রোডাক্ট বিক্রি করতে পারেন অথবা অন্য কোম্পানির প্রোডাক্ট অনলাইনে মার্কেটিং করে বিক্রি করতে পারেন। প্রতিটি বিকৃতিতে আপনি যে দামে কিনছেন তার চেয়ে বেশি দামে বিক্রি করলে লাভ হয় এটাই মূলত ই-কমার্স

ই-কমার্স এ বিজনেস করার আরেকটি সহজ সুযোগ হলো যে সব মেয়ে শিক্ষার্থী আছে তারা হোমমেড জিনিসপত্র বানিয়ে যেমনঃ হাতে বানানো বিভিন্ন ধরনের চুড়ি , গলার মালা ও দুল , হাতের কাজের বিভিন্ন ধরনের জামা ও হ্যান্ড প্রিন্ট শাড়ি বানিয়ে এই ধরনের ব্যবসা শুরু করতে পারে।

আরও একটি জনপ্রিয় উপায় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, একজন শিক্ষার্থী পড়াশুনার ফাঁকে ফাঁকে  অন্যের পণ্যের লিংক শেয়ার করতে পারে এবং সেই লিংক দিয়ে কেউ কিনলে সে সেখান থেকে কমিশন পাবে। পাশাপাশি বড় মার্কেটপ্লেস যেমন Daraz বা Amazon–এ পণ্য বিক্রি করেও নিয়মিত ইনকাম করা যায়। নিজের অনলাইন স্টোর বানিয়ে ব্র্যান্ড তৈরি করলেও দীর্ঘমেয়াদে ভালো আয় সম্ভব।

শিক্ষার্থীদের জন্য ব্যবসা কেন প্রয়োজন

শিক্ষার্থীদের জন্য ব্যবসা কেন প্রয়োজন বলতে গেলে আমি আগে বলবো যারা মধ্যবিত্ত কিংবা গরিব ঘরের সন্তান আছে তারা পড়াশোনা চালিয়ে যেতে অনেক হিমশিম খায়। অনেকে আছে যাদের বাবা-মা তাদের সন্তানদের ঠিকমতো পড়াশোনা খরচ দিতে পারেনা । এই ধরনের শিক্ষার্থীরা তাদের পড়াশোনাকে চালিয়ে যাওয়ার জন্য পড়াশোনা পাশাপাশি পার্ট টাইম কিছু অনলাইনে বিজনেস করতে চাই। যাতে করে সে নিজের পড়াশোনাটাকে নিজে চালিয়ে যেতে পারে।


আবার অনেকে আছেন যারা পড়াশোনার পাশাপাশি নিজেকে এবং পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে চাই। তারা বসে না থেকে পড়াশোনা এর মাঝে মধ্যে বিরতি নিয়ে অনলাইনে অল্প অল্প করে বিজনেস শুরু করে যাতে করে সে আর্থিকভাবে পরিবারকে সাপোর্ট করতে পারে এবং সে যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে।   

শিক্ষার্থীদের জন্য ব্যবসা করা গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের বাস্তব জীবনের দক্ষতা তৈরি করতে সাহায্য করে। শুধু বইয়ের পড়াশোনা দিয়ে সব সময় বাস্তব জগতে সফল হওয়া যায় না। ব্যবসা করার মাধ্যমে শিক্ষার্থীরা টাকা ব্যবস্থাপনা, সিদ্ধান্ত নেওয়া, সমস্যা সমাধান এবং যোগাযোগ দক্ষতা শিখতে পারে, যা ভবিষ্যতের ক্যারিয়ারে অনেক কাজে লাগে। এছাড়া নিজের উপার্জনের অভ্যাস তৈরি হলে তারা আত্মনির্ভরশীল হতে পারে।

FAQঃ বিনা পুঁজিতে শিক্ষার্থীদের জন্য সেরা কিছু অনলাইন বিজনেস আইডিয়া ২০২৬

১. বিনা পুঁজিতে কি সত্যিই অনলাইন বিজনেস শুরু করা সম্ভব?

হ্যাঁ, সম্ভব। বর্তমানে ইন্টারনেটের কারণে অনেক কাজ আছে যেখানে কোনো টাকা ইনভেস্ট না করেও শুরু করা যায়। শুধু আপনার সময়, দক্ষতা এবং ধৈর্য থাকলেই আপনি আয় করতে পারবেন।

 ২. শিক্ষার্থীদের জন্য সবচেয়ে সহজ অনলাইন বিজনেস কোনটি?

সবচেয়ে সহজ কয়েকটি হলো:

  • ফ্রিল্যান্সিং 
  • কনটেন্ট রাইটিং 
  • অ্যাফিলিয়েট মার্কেটিং 
  • ডাটা এন্ট্রি
 ৩. কোন কোন ওয়েবসাইটে কাজ পাওয়া যায়?

জনপ্রিয় কিছু প্ল্যাটফর্ম

  • Fiverr
  • Upwork
  • Freelancer

এগুলোতে ফ্রি একাউন্ট খুলে কাজ শুরু করা যায়।

উপসংহারঃ বিনা পুঁজিতে শিক্ষার্থীদের জন্য সেরা কিছু অনলাইন বিজনেস  আইডিয়া ২০২৬

প্রিয় শিক্ষার্থীরা আপনাদের পড়াশোনার পাশাপাশি যাতে আপনারা অনলাইনে কিছু বিজনেস শুরু করতে পারেন সেই সম্পর্কে আজকের এই আর্টিকেলের মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে অনলাইন বিজনেস আইডিয়া দেওয়া হয়েছে। যদি আপনার এগুলা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে খুব দ্রুতই ইনকাম করতে পারবেন।

একজন শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি সঠিকভাবে সময় ব্যবহার করে যদি অনলাইন বিজনেস শুরু করে থাকে তাহলে আশা করব সে শিক্ষার্থী খুব দ্রুতই সফলতা অর্জন করতে পারবে। প্রত্যেক শিক্ষার্থীর উচিত পড়াশোনার পাশাপাশি ইনকাম করা যাতে করে সে স্বাধীনতা অর্জন করতে পারে ও তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারে। আর এটা একটি পরিবারের জন্য অত্যন্ত খুশির ও আনন্দের মুহূর্ত। সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url