হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে চলুন, হারানো ফেসবুক আইডি ফিরে পেতে হলে আমাদের কোন বিষয়গুলো জানা দরকার। আসলে বর্তমান সময়ে ফেসবুক আমাদের সামাজিক যোগাযোগের এক অন্যতম প্রধান মাধ্যম। এই ফেসবুক আইডি হারানো মানে শুধু যোগাযোগের পদ্ধতি বন্ধ নয় বরং অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারানোর ঝুঁকি থাকে।
বিভিন্ন কারণে ফেসবুক আইডি হারিয়ে যায়। যেমন হ্যাকিং, ভুল লগইন, পাসওয়ার্ড ভুলে যাওয়া আরো বিভিন্ন উপায়ে ফেসবুক আইডি হারিয়ে যেতে পারে। তবে চিন্তার কোন কারণ নেই, এই আর্টিকেলে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে ফেসবুক আইডি নিরাপদ ভাবে পুনরুদ্ধার করা যায় এবং কোন কোন ভুলগুলো এড়িয়ে চললে ভবিষ্যতে ফেসবুক আইডি নিরাপদে রাখা যাবে। হারানো ফেসবুক আইডি ফিরে পেতে প্রয়োজনীয় করণীয় এবং ভবিষ্যতে ফেসবুক আইডি নিরাপদ রাখার জন্য যে সকল বিষয়গুলো জানা দরকার হবে তা এই আর্টিকেলটি পড়ে জানতে পারবেন।
আরও পড়ুনঃ রমজান মাসের সেহরী ও ইফতারের সময়সূচী ২০২৬
পেজ সূচীপত্রঃ হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
- হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
- ফেসবুক আইডি হারানোর সাধারণ কারণ
- ফেসবুক আইডি রিকভারি করার আগে যা প্রস্তুত রাখবেন
- ধাপে ধাপে ফেসবুক আইডি রিকভারি
- ইমেইল বা ফোন ছাড়া ফেসবুক আইডি উদ্ধার করার উপায়
- ফেসবুক আইডি রিকভারি করার সময় যে ভুলগুলো করা যাবে না
- ফেসবুক আইডি ফেরত পাওয়ার সময়কাল
- ভবিষ্যতে ফেসবুক আইডি নিরাপদ রাখার টিপস
- শেষ কথাঃ হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
ফেসবুক আইডি হারানোর সাধারণ কারণ
ফেসবুক আইডি রিকভারি করার আগে যা প্রস্তুত রাখবেন
ফেসবুক আইডি খোলার আগে আমরা বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকি। এই তথ্যগুলোই আইডি রিকভারিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন- লগইনের সাথে ইমেইল বা ফোন নম্বর কিংবা পুরাতন পাসওয়ার্ডের তালিকা অথবা যে ডিভাইস বা ব্রাউজার থেকে লগইন করা হয়েছে তা কাছে রাখা। তাছাড়া ভালোভাবে এগুলো সংরক্ষন করতে হবে। এগুলো যদি সংরক্ষন থাকে তবে যেকোনো হারানো তথ্য সহজেই খুঁজে পাওয়া যাবে।
ধাপে ধাপে ফেসবুক আইডি রিকভারি
ফেসবুক আইডি রিকভারি করতে হলে অবশ্যই পুরানো তথ্যগুলি লাগবে। নিচে ধাপে ধাপে তা বর্ণনা করা হলো -- হারানো আইডির ইমেইল ফোন বা নাম আইডি খুঁজুন যা আপনি আইডি খুলতে ব্যবহার করেছিলেন। আপনি যেভাবে আইডিতে লগইন করেছিলেন যেমন মোবাইল নাম্বার কিংবা ইমেইল তা যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে রিকভারি অপশনে যান।
- আপনি রিকভারি একাউন্টে টিপ দিলে আপনাকে বলা হবে যেই মাধ্যমে আইডি লগ ইন করেছিলেন (ফোন নম্বর কিংবা ইমেইল) সেই মাধ্যমে একটি কোড যাবে.।
- উক্ত কোডটি সফলভাবে রিকভারি অপশনে বসালে আপনাকে নতুন পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে।
- আপনি নতুন পাসওয়ার্ড বসিয়ে আপনার আইডিকে ফিরে পেতে পারেন।
ইমেইল বা ফোন ছাড়া ফেসবুক আইডি উদ্ধার করার উপায়
Trusted Contacts ব্যবহার করুনঃ আপনার আইডিতে আগেকার নির্ধারিত বন্ধুদের মাধ্যমে রিকভারি কোড পেয়ে নতুন পাসওয়ার্ড বসিয়ে লগইন করতে পারবেন।
Identity verificationঃ আপনার NID এর ছবি যদি আগে ফেসবুকে ভেরিফিকেশন করা থাকে তাহলে আপনি সেই NID ব্যবহার করে আপনার আইডি পুনরুত্থান করতে পারবেন।
ফেসবুক আইডি রিকভারি করার সময় যে ভুলগুলো করা যাবে না
আমাদের ফেসবুক আইডি যখন হারিয়ে যাই তখন আমরা অনেক বিচলিত হয়ে যায় এবং হতাশায় বিভিন্ন ভুল পদক্ষেপ গ্রহণ করে থাকি যা আমাদের ফেসবুক আইডিকে ফিরিয়ে আনা সম্ভব হয়না বরং ফেসবুক আইডি পার্মানেন্টভাবে হারিয়ে যাওয়ার ঝুঁকি আরো বাড়িয়ে দেয়। এই ভুলগুলোর মধ্যে অন্যতম হলো একাধিকবার ভুল পাসওয়ার্ডের চেষ্টা করা, সন্দেহজনক লিংকে ক্লিক করা, অন্য ডিভাইসে আইডি লগইন করার চেষ্টা করা, প্রতারকের হাতে পড়ে আইডি ফিরে পাওয়ার নামে ধোঁকা খাওয়া। তাই আইডি হারিয়ে গেলে বিচলিত না হয়ে উপরের ধাপগুলো অনুসরণ করে ফেসবুক আইডি রিকভারি করার চেষ্টা করা উচিত।
ফেসবুক আইডি ফেরত পাওয়ার সময়কাল
সাধারণত রিকভারি ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হয়ে থাকে তবে Identity verification করতে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সময় লেগে যায়। এইসময় র্ধৈয্যশীল হতে হবে এবং সঠিক নিয়ম-কানুন জেনে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলেই আপনার হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সহজ হবে এবং ফিরে পাবেন।
ভবিষ্যতে ফেসবুক আইডি নিরাপদ রাখার টিপস
একটি ফেসবুক আইডিতে মানুষের ব্যক্তিগত তথ্য ছবি ভিডিও এবং মূল্যবান কথা থাকতে পারে। কোন কারণে এই ফেসবুক আইডি হারিয়ে যাক তা কেউই চাইনা। তাই ফেসবুক আইডি যেন হারিয়ে না যায় তার জন্য কিছু সচেতনতা বৃদ্ধি করা উচিত। যেমন ঃ
1.Two-Step verification.2.নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন।
3. সন্দেহজনক লিংকে ক্লিক না করা।
4.অনিরাপদ অ্যাপস এড়িয়ে চলতে হবে।
5. সঠিক ইমেইল কিংবা ফোন নাম্বার ব্যবহার করা উচিত।
6. অন্য কারো ফোনে লগইন হতে বিরত থাকুন প্রয়োজনে লগইন করলেও কাজ শেষ হওয়ার পর সাথে সাথে লগ আউট করা দরকার।
7. পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক হতে হবে।
8.পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে না রেখে এমন পাসওয়ার্ড ব্যবহার করা যা আপনার মনে থাকবে তবে অতিরিক্ত সহজ পাসওয়ার্ড ব্যবহার না করাই ভালো।
শেষ কথাঃ হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
একটি ফেসবুক আইডি মানুষের জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম। যার মাধ্যমে একজন ব্যক্তি তার মনের ভাব এবং তার অধিকারগুলোকে প্রকাশ্যে ব্যক্ত করতে পারেন এবং চারিদিকে ছড়িয়ে দিতে পারেন। এই ফেসবুক আইডি হারিয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। তবে হারানো ফেসবুক আইডি ফেরত পাওয়া কঠিন মনে হলেও সঠিক পদ্ধতি অনুসরণ করলে তা সহজ। ধৈর্য এবং সচেতন থাকলে ভবিষ্যৎ আইডি হারানো ঝুঁকি কমে যায়। তাই আজ থেকেই নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়া উচিত এবং সেইসাথে আপনার ফেসবুক আইডি সর্বদা সুরক্ষিত রাখতেে উপরের টিপসগুলো সম্পর্কে সম্যেক ধারনা অর্জন করা দরকার বলে আমি মনে করি। আসলে একই নিয়মে সব মোবাইল থেকে হারানো ফেসবুক আইডি যে পাওয়া যাবে এমন নয়, কিছু কিছু মোবাইলের অপশনগুলো দুই-এক জায়গায় ভিন্নতর হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় এর জন্য উপরে উল্লেখিত পদ্ধতিগুলো অনুসরণ করলে তা ফিরে পাওয়া সম্ভব।



অর্ডিনারি সিসি’র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url